ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ঢাকনা বন্ধ করেই ফ্লাশ করুন, নইলে বিপজ্জনক !

অাকাশ নিউজ ডেস্ক: 

টয়লেটে বা ওয়াশরুমে বংশবিস্তার করে থাকে আণবিক প্যাথোজেন, ত্বকের রোগের জীবাণু, শ্বাসনালীর রোগ সংশ্লিষ্ট জীবাণু, ক্ষুদ্র ছত্রাক। এ ছাড়া আরো বিপজ্জনক জীবাণুও ওয়াশরুমে জন্ম নেয়।

তাই আপনি যখন কামোডে ফ্লাশ করেন তখন তাতে যে তীব্র গতিতে পানি নিচে নেমে আসে আর এর ফলে মলের ছোট ছোট টুকরো স্প্রে আকারে বাতাসে মিশে গিয়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। বাতাসে মিশ্রিত মল ১৫ ফুট পর্যন্ত উচ্চতায় উঠতে পারে!

সম্প্রতি অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি নামে এক জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, টয়লেটের কমোডে আপনি যা কিছুই রাখেন না কেন তা সেখানে ফ্লাশ করার পরও দীর্ঘক্ষণ থেকে যেতে পারে। কমোড ঘষে-মেজে ধোয়ার আগ পর্যন্ত সেখানে জীবাণুরা থেকে যায়। টয়লেটে বিপজ্জনক ব্যাকটেরিয়া এবং ভাইরাসের সংক্রমণ ঘটলে তা ওয়াশরুমের মেঝে, সিঙ্ক এবং এমনকি আপনার টুথব্রাশেও ছড়িয়ে পড়তে পারার আশঙ্কা আছে। কমোড ফ্লাশের সময় জলের তীব্র গতির ফলে বাতাসের সঙ্গে স্প্রে আকারে মিশে যাওয়া মল মুখে প্রবেশ করে স্যালমোনেলা, শিঘেলা, নরোভাইরাস এবং হেপাটাইটিস ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে আপনার দেহে।

আপনার মুখগহ্বর পরিষ্কারসংক্রান্ত জিনিসপত্র টয়লেটের বাইরের ক্যাবিনেটে রেখে দেওয়াটাই শ্রেয়। আর টয়লেট থেকে বেরিয়ে আসার পর অবশ্যই প্রতিবার হাত ভালো করে ধুয়ে পরিষ্কার করে বের হবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকনা বন্ধ করেই ফ্লাশ করুন, নইলে বিপজ্জনক !

আপডেট সময় ০৫:০৪:২০ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭