ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

বিশাল জয়ে স্বরূপে ফিরল সাকিব বাহিনী

আকাশ স্পোর্টস ডেস্ক:

তারকাবহুল দল নিয়ে শুরুতেই হোঁচট খেয়েছিল সাকিব আল হাসানের দল ঢাকা ডায়নামাইটস। নবাগত সিলেট সিক্সার্সের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হারতে হয়েছে প্রথম ম্যাচ। চলতি আসরের দ্বিতীয় দিনে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাহমুদ উল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সকে ৬৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে স্বরূপে ফিরল বর্তমান চ্যাম্পিয়নরা। ঢাকার দেওয়া ২০৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে ১৩৭ রানেই গুটিয়ে গেল খুলনা।

দলীয় ৮ রানেই নাজমুল হোসেন শান্তকে হারায় খুলনা। আবু হায়দার রনির বলে দারুণ ক্যাচ নেন পোলার্ড। এরপর মঞ্চে আবির্ভাব অধিনায়ক সাকিব আল হাসানের। ব্যাটিংয়ে ব্যর্থ হলেও নিজের প্রথম ওভারের প্রথম বলেই ফেরান কার্লোস ব্র্যাথওয়েটকে (০)। সাকিবের দ্বিতীয় ওপেনার ওয়ালটন (৩০)। অধিনায়ক মাহমুদ উল্লাহকে (৪) সেট হওয়ার আগেই কট অ্যান্ড বোল্ড করে নিজের দ্বিতীয় শিকার ধরেন রনি।

চার নম্বরে নেমে ১৪ বলে ২৩ রান করা রুশোকে বোল্ড করে দেন মোহাম্মদ শহীদ। খালেদ আহমেদের বলে একই পরিণতি ঘটে আরিফুল হকের (৫)। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি রিয়াদের দল। খেলার বাকী অংশটুকু কেবল ‘নিয়মরক্ষা’ বলেই মনে হয়েছে। সাত নম্বরে নেমে ক্যারিবিয়ান তরুণ জোফরা আর্চার সর্বোচ্চ ৩৬ রান করেন। ঢাকার আবু হায়দার রনি ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নেন সাকিব, সুনিল নারাইন এবং খালেদ আহমেদ।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২০২ রানের বড় সংগ্রহ গড়ে ঢাকা ডায়নামাইটস। ভালো শুরুর পর কুমার দলীয় ৩৮ রানে শফিউল ইসলামের বলে সাঙ্গাকারাকে (২০) হারায় বর্তমান চ্যাম্পিয়নরা। অপর ওপেনার এভিন লুইস আর ডেলপোর্ট দ্বিতীয় উইকেটে ১১৬ রানের বিশাল জুটি গড়েন। ৩১ বলে হাফ সেঞ্চুরির পর ৪০ বলে ৭ চার ৩ ছক্কায় ৬৬ রান করে শফিউলের দ্বিতীয় শিকার হন লুইস।

লুইসের চেয়েও আক্রমণাত্বক ব্যাটিংয়ে ২৯ বলে ৪ বাউন্ডারি এবং ৫ ওভার বাউন্ডারিতে ৬৪ রান করে আবু জায়েদের বলে এলবিডাব্লিউ হয়ে যান ডেলপোর্ট। এরপর দ্রুত কিছু উইকেট হারায় চ্যাম্পিয়নরা। অধিনায়ক সাকিব আল হাসান (১) আবারও ব্যর্থতার পরিচয় দিয়ে ব্র্যাথওয়েটের শিকার হন। শেষ দিকে সুনিল নারাইনের ঝড়ে নির্ধারিত ২০ ওভারে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২০২।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের

বিশাল জয়ে স্বরূপে ফিরল সাকিব বাহিনী

আপডেট সময় ১২:১৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭