ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে জোড়াখুনের রহস্য উদঘাটন:স্ট্যাম্প চুরি করতে গিয়েই মা-মেয়েকে ছুরিকাঘাত রংপুরে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ বিতাড়নের আহ্বান সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর দেশে প্রথমবারের মতো সফল ভেনাস সাইনাস স্টেন্টিং, প্রশংসায় ভাসছেন ডা. হিমু জেনেভায় হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সই, আয়োজক পাকিস্তান: শেহবাজ কোম্পানীগঞ্জে এক রাতে তিন বাড়িতে ডাকাতি ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব হত্যা মামলায় অধ্যাপক আবুল বারকাতের জামিন নামঞ্জুর দিল্লিতে উপদেষ্টাকে প্রবেশে বাধা, পুরো ঘটনা জেনে পদক্ষেপ নেবে সরকার:পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকসই বাংলাদেশ বিনির্মাণে এআই’কে কাজে লাগাতে হবে : পানিসম্পদ মন্ত্রী

কুয়েতে বাংলাদেশি মোস্তাফিজের দারুন সাফল্য

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রতিবছর বহু বাংলাদেশি শ্রমিক হিসেবে কাজ করতে যাচ্ছেন। তাদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে। কিন্তু শ্রমিকই থেকে যাচ্ছেন তারা। নিজেদের জীবনমানের কোনো উন্নতি হচ্ছে না।

তবে এর ব্যতিক্রমও আছে। যারা নিজেদের যোগ্যতায় বাংলাদেশকে পরিচিত করছেন সারা বিশ্বে। এমনই একজন যশোরের মনিরামপুর উপজেলার মো. মোস্তাফিজুর রহমান (২৯)। যিনি নিজের অধ্যবসায় দিয়ে অসম্ভবকে সম্ভব করতে সক্ষম হয়েছেন। অনেকের কাছেই এখন তিনি রোলমডেল।

অন্যান্য বাংলাদেশির মতই শ্রমিক হিসেবে কাজ করতে কুয়েতে পাড়ি জমিয়েছিলেন তরুণ মোস্তাফিজ। শুরু করেছিলেন গাড়ি চালানোর কাজ। কিন্তু এই পেশাতেই থেমে থাকতে চাননি তিনি। কঠোর পরিশ্রম আর পড়াশুনা করে নিজেকে যোগ্য করে তুলেছেন। এখন রীতিমতো কুয়েতের গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে নিজের সাফল্য গাঁথা জানাতে হচ্ছে তাকে।

নিজের এ সাফল্য সম্পর্কে মোস্তাফিজুর রহমান বলেন, তার বাবার নাম লুৎফর রহমান। মনিরামপুরের শিরালী মদনপুর গ্রামে তাদের বাড়ি। ২০০৪ সালে উচ্চ মাধ্যমিক পাসের পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেন। স্বপ্ন ছিল হিসাববিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষা নেবেন। কিন্তু ভর্তি পরীক্ষায় টিকলেও বড় ছেলে হওয়ায় তার কাঁধে এসে পড়ে পরিবারের দায়িত্ব। তাই ২০০৬ সালে কুয়েতে পাড়ি দেন তিনি। কুয়েতে এসে বাসার গাড়ি চালকের চাকরি শুরু করেন। কঠোর পরিশ্রম আর সততার বলে খুব দ্রুতই ওই পরিবারের সবার মন জয় করে নেন। সারা দিন গাড়ি চালালেও মোস্তাফিজের লেখাপড়া করার ইচ্ছাটা তখনো শেষ হয়ে যায়নি।

একদিন সাহস করে মনের কথা বলেই ফেললেন কুয়েতি মালিককে। হৃদয়বান সেই কুয়েতি ভদ্রলোক শুনে খুশিই হলেন। দীর্ঘ সাত বছর চালক হিসেবে কাজ করার পর ২০১৩ সালে লেখাপড়ার সুযোগ পেলেন মোস্তাফিজুর। কুয়েতি মালিক তাকে কাজ আর পড়াশোনা দুটোরই সুযোগ করে দেন।

এর আগে অবশ্য বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া সার্টিফিকেটগুলো বাংলাদেশের শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশে অবস্থিত কুয়েত দূতাবাস, কুয়েতের শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, কুয়েতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসসহ দুই দেশের বিভিন্ন কর্তৃপক্ষের মাধ্যমে সত্যায়িত করে রাখেন।

২০১৩ সালে আরব ওপেন ইউনিভার্সিটির অধীনে যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের কুয়েত শাখায় বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন অ্যাকাউন্টিংয়ে ভর্তি হন মোস্তাফিজ। শুরু হলো তার জীবনের আরেক যুদ্ধ।

মোস্তাফিজ জানান, এমবিএ শেষ করার পর সার্টার একাউন্টিংএ পিএইচডি করতে উদ্যোগী হই। যা বেতন পেতাম, তার প্রায় পুরোটাই চলে যেত সেমিস্টার ফি দিতে। বাড়িতে ঠিকমতো টাকা পাঠাতে পারতাম না। তবে এ সময় পাশে ছিল তার পরিবার। টাকার জন্য কখনও চাপ দেয়নি। সারাদিন ওই কুয়েতি মালিকের বাসার গাড়ি চালান। বিকেলে ক্লাস করতে যান। এরপর ঘরে ফিরে প্রেজেন্টেশন তৈরি করতে হয়, পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হয়। সব মিলিয়ে প্রায় মধ্যরাত পর্যন্ত জেগে থাকতে হয়। তারপর আবার ভোর থেকে শুরু হয় নিয়মিত জীবন। ফলে রোজ তিন-চার ঘণ্টার বেশি ঘুমাতে পারতেন না। তবু থেমে থাকেননি তিনি। নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি মা-বাবার মুখ উজ্জ্বল করতে কঠোর পরিশ্রম করেছেন; কিন্তু হাল ছাড়েননি।

অবশেষে এই পরিশ্রমের ফল পেয়েছেন মোস্তাফিজ। ৪ বছরের সম্মান কোর্স শেষ করেছেন মাত্র সাড়ে তিন বছরে। তাও প্রায় ৮৫ শতাংশ নম্বর নিয়ে। এ ফলাফলের পর স্থানীয় গণমাধ্যমে মোস্তাফিজকে নিয়ে সংবাদ প্রচারের হিড়িক পড়ে যায়। কুয়েতের বিভিন্ন পত্রপত্রিকা, টেলিভিশন চ্যানেলে তার সাফল্যের কথা জানতে সাক্ষাৎকার নেয়া হয়। পড়াশোনা তো শেষ হলো, এবার কী করতে চান মোস্তাফিজুর রহমান? এর পরের লক্ষ্য সর্ম্পকে তিনি বলেন, সম্মানজনক একটা চাকরি করা। এভাবেই একটু একটু করে নিজেকে গুছিয়ে নিতে চান টগবগে এই তরুণ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে জোড়াখুনের রহস্য উদঘাটন:স্ট্যাম্প চুরি করতে গিয়েই মা-মেয়েকে ছুরিকাঘাত

কুয়েতে বাংলাদেশি মোস্তাফিজের দারুন সাফল্য

আপডেট সময় ১১:৩১:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭