ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জেএসসি-জেডিসি পরীক্ষায় বসছে সাড়ে ২৪ লাখ শিক্ষার্থী

অাকাশ জাতীয় ডেস্ক:

চলতি সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আজ বুধবার সকাল থেকে শুরু হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর দেশব্যাপী দুই হাজার ৮৩৪টি পরীক্ষা কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর ২৮ হাজার ৬২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ পরীক্ষার্থী এ দুটি পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ১১ লাখ ৪৪ হাজার ৭৭৮ জন ছাত্র এবং ১৩ লাখ ২৪ হাজার ৪২ জন ছাত্রী রয়েছে।

এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা এক লাখ ৭৯ হাজার ২৬৪ জন বেড়েছে। পাশাপাশি গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যাও ৫৬ হাজার ৪৫ জন বৃদ্ধি পেয়েছে। এ জন্য পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও একশটি বাড়ানো হয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১৩৩টি।

এ বছর জেএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৯৬ হাজার ২১২ জন এবং জেডিসি পরীক্ষায় ১৪ হাজার ৩৬৭ জন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এ বছর বাংলাদেশের বাইরে সৌদি আরব, লিবিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন ও ওমানের মোট নয়টি কেন্দ্রে ৬৫৯ পরীক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশে নিচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জেএসসি-জেডিসি পরীক্ষায় বসছে সাড়ে ২৪ লাখ শিক্ষার্থী

আপডেট সময় ১২:৩০:২১ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭