ঢাকা ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজায় ইসরায়েলের হামলায় ৭ ফিলিস্তিনি নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গাজায় ইসরায়েলের হামলায় সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৯ জন। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, উপত্যকার দক্ষিণাঞ্চলে একটি সুড়ঙ্গপথে এই হামলা চালানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‍মুখপাত্র আশরাফ আল-কিদরা বলেন, আহতদের আল-আকসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, ২৫ বছর বয়সী আহমাদ খালিল আবু আরমানাহ, ২৭ বছর বয়সী ওমর নাসের আল-ফ্লিত, ৩০ বছর বয়সী মেসবাহ ফায়িক শুবাইর, ২২ বছরের মুহাম্মাদ মারওয়ান আল-আগা, আরাফাত আবু মোর্শেদ এবং হাসান আবু হাসনাইন। আশরাফ আল-কিদার জানিয়েছেন, আহত কয়েকজনের অবস্থা গুরুতর। উপত্যকায় বিমান হামলা চালানোর পর ইহুদিবাদী ইসরাইলের সামরিক কর্মকর্তারা সীমান্তে নিজেদের নিরাপত্তা জোরদার করেছে।

এদিকে ফিলিস্তিনের মু্ক্তিকামী আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাস এ হামলার নিন্দা জানিয়ে বলেছে, ফাতাহ আন্দোলনের সঙ্গে তাদের যে ঐক্য প্রক্রিয়া চলছে তা ক্ষতিগ্রস্ত করার জন্যই এ হামলা চালানো হয়েছে। হামাস আরো বলেছে, এই হামলা প্রমাণ করছে তেল আবিব গাজার বিরুদ্ধে আবার যুদ্ধ করতে চায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজায় ইসরায়েলের হামলায় ৭ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় ১১:৫৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭