ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাদ্রাসা ছাত্ররা ইঞ্জিনিয়ার হলে রডের পরিবর্তে বাঁশ দেবে না: শিক্ষামন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশের মাদ্রাসাগুলোতেই প্রকৃত শিক্ষা দেয়া হয় বলে ভূয়সী প্রশংসা করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, মাদ্রাসায় শিক্ষিতরা ইঞ্জিনিয়ার হলে, তারা নির্মাণকাজে রডের পরিবর্তে বাঁশ দেবে না। এ শিক্ষাটি মাদ্রাসা থেকে দেয়া হয়।

শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে আরবী বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আহসান উল্লাহ।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা মিসর সফরের সময় দেখেছি, আল আজহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষিতরা কোরআন হাদিসের জ্ঞানের সঙ্গে বিজ্ঞান প্রকৌশল বিভাগেও সমান দক্ষ হয়ে থাকে। বাংলাদেশে আরবী বিশ্ববিদ্যালয়ে শিক্ষিতদের অলরাউন্ডার হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

এ সময় তিনি আশাবাদ জানান, আরবী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরতরা ইসলামি জ্ঞানের সঙ্গে আধুনিক জ্ঞানসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠবে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দেশের মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সরকারের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার মান বৃদ্ধির জন্য আমাদের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এখানে একই সঙ্গে বহুমুখী শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে।

উল্লেখ্য, আরবি ভাষা ও ইসলামি জ্ঞান শীর্ষক জাতীয় এ প্রতিযোগিতায় ৮ বিভাগের শিক্ষার্থীরা জেলাপর্যায়ে অংশ নেন। শুক্রবার প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাদ্রাসা ছাত্ররা ইঞ্জিনিয়ার হলে রডের পরিবর্তে বাঁশ দেবে না: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০২:৫৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭