ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিয়ের পর প্রেমিকের সাথে দেখা, কিশোরীর আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

খুলনায় এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, ওই কিশোরী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে খুলনা মহানগরের রায়ের মহলের ব্যাংকপাড়া এলাকার বাসা থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়।

নিহত কিশোরীর নাম শায়লা আক্তার মিম (১৬)। সে ব্যাংকপাড়ার সেলিম শেখের মেয়ে। পড়ত হাজী ফয়েজউদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণিতে। খুলনা মহানগর পুলিশের (কেএমপি) আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম বলেন, ওই কিশোরীর বাবা সেলিম শেখ কয়েকদিন আগে থানায় গিয়ে অভিযোগ করেন যে তাঁর মেয়েকে স্থানীয় এক যুবক জোর করে তুলে নিয়ে গেছে। পরে পুলিশ খোঁজ নিতে সেই যুবকের বাড়িতে যায়। তখন এ ব্যাপারে কোনো মামলা হয়নি। এরপর মঙ্গলবার রাতে কিশোরী মিম বাবার বাড়িতে ফিরে আসে। বৃহস্পতিবার সকালে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিমের লাশ উদ্ধার করা হয়। এরপর তা ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

নিহত মিমের মামা আজহারুল ইসলাম বলেন, স্থানীয় এক যুবকের সঙ্গে মিমের প্রেম ছিল। কিন্তু মাস তিনেক আগে মিমকে তার মতের বিরুদ্ধে রনি নামের এক ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হয়। বিয়ের পরও প্রেমিকের সঙ্গে সম্পর্ক রেখেছিল মিম। শনিবার মিম তার প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে চলে যায়। পরে গত মঙ্গলবার রাতে সে বাড়িতে আসে।

কিশোরী মিমের চাচি বলেন, এক ছেলের সঙ্গে মিমের সম্পর্ক ছিল। কিন্তু ছেলেটি ভালো নয়। তাই তার পরিবার ওই ছেলের সঙ্গে মিমের বিয়ে দিতে রাজি হয়নি। ওসি কাজী রেজাউল করিম জানান, এ ব্যাপারে কোনো মামলা হয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিয়ের পর প্রেমিকের সাথে দেখা, কিশোরীর আত্মহত্যা

আপডেট সময় ০১:২২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭