ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

লক্ষ্মীপুরে বিএনপির ১৯ নেতাকর্মী কারাগারে

অাকাশ জাতীয় ডেস্ক:

লক্ষ্মীপুরের রায়পুরে যুবলীগ নেতা মিরাজ হোসেন পাটোয়ারী হত্যা মামলায় বিএনপির ১৯ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. এ কে এম আবুল কাশেম এ আদেশ দেন।

মামলার নথিপত্র গোপন রেখে লক্ষ্মীপুর জেলা জজ আদালতে ওই আসামিদের পক্ষে জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ হত্যা মামলার আসামি রায়পুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এমরান, যুগ্ম সাধারণ সম্পাদক নাজু, বিএনপি নেতা বাচ্চুসহ ১৯ জন নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিরা পলাতক।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৯ অক্টোবর রাতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নে স্থানীয় যুবলীগ নেতা মিরাজ হোসেন পাটোয়ারীকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় নিহতের মা রানী বেগম বাদী হয়ে ৪০ জনকে আসামি করে থানায় মামলা করেন। পরে পুলিশ তদন্ত করে ৩৯ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে।

২০১২ সালের ২২ অক্টোবর হাইকোর্ট থেকে দুই মাসের জামিন পান আসামিরা। ২০১৩ সালের ১৭ জানুয়ারি নিম্ন আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাদেরকে জেল হাজতে পাঠান।
২০১৩ সালের ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে পুনরায় ছয় মাসের জামিন পান তারা। পরে আদালতে হাজির না হওয়ায় হাইকোর্ট ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি তাদের জামিন নামঞ্জুর করেন। এরপর সুপ্রিম কোর্টে আবেদন করলে একই আদেশ বহাল রাখেন আদালত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বিএনপির ১৯ নেতাকর্মী কারাগারে

আপডেট সময় ১০:২৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭