ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

লক্ষ্মীপুরের রামগঞ্জে তিন বসতঘরে আগুন, ৪ মাস বয়সি এক শিশুর মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক :

লক্ষ্মীপুরের রামগঞ্জে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে গেছে। এর মধ্যে একটি ঘরে থাকা আয়াত নামে ৪ মাস বয়সি এক শিশু মারা গেছে।

মঙ্গলবার বিকেলে রামগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডর নরিমপুর এলাকায় ইয়াছিন মজুমদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়াত একই বাড়ির দুলাল মিয়ার ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে খাবার শেষে দুলাল ঘরের বাইরে যান। পরে ঘরে এসে দেখেন পুরো ঘরে আগুন জ্বলছে। আগুনে প্রতিবেশী শহীদ উল্লাহ ও সিরাজ মিয়ার ঘরও পুড়ে গেছে।

খবর পেয়ে রামগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ঘর তিনটি পুড়ে যায়। এর মধ্যে একটি ঘরের বিছানায় থাকা আয়াত পুড়ে মারা যায়।

রামগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার পিয়াস চন্দ্র সরকার বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনোর সূত্রপাত হতে পারে। ঘর ও আসবাবপত্র পুড়ে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম ও রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আহম্মদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফারাশিদ বিন এনাম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রাথমিকভাবে ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে টিনসহ আরও আর্থিক সহযোগিতা করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে সৌদিকে চিঠি

লক্ষ্মীপুরের রামগঞ্জে তিন বসতঘরে আগুন, ৪ মাস বয়সি এক শিশুর মৃত্যু

আপডেট সময় ০৮:৩০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬