ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লক্ষ্মীপুরে প্রকাশ্যে ২ নারীকে পেটালেন যুবক, ভিডিও ভাইরাল

আকাশ জাতীয় ডেস্ক :

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শেফালী বেগম (৫০) ও ভাবনা আক্তার (২৪) নামে দুই নারীকে বেধড়ক মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে মো. রাশেদ আলম নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে ক্ষোভ ও নিন্দা জানিয়ে ওই যুবকের বিচার দাবি করা হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামের সাহাদুল্লাহ্ হাজি বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রাশেদ ওই বাড়ির মৃত মাহবুবুল ইসলামের ছেলে। নির্যাতনের শিকার ওই দুই নারী একে অপরের নিকটাত্মীয় হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভুক্তভোগী ভাবনা আক্তার জানান, নানার বাড়িতে তার মা ফাতেমা আক্তার ২০০৩ সালে কিছু জমি কেনেন। সেই জমি জোরপূর্বক তার মামাতো ভাই রাশেদ বিক্রি করে দেয়। ওই জমিতে ঘর নির্মাণ করতে গেলে রোববার দুপুরে ভাবনা ও তার খালাতো বোন শেফালী বেগম বাঁধা দেয়। একপর্যায়ে অভিযুক্ত রাশেদ তাদের এলোপাতাড়ি মারধর করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেন।

১৭ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, স্থানীয়দের সামনে ওই নারীকে কাঠ দিয়ে মারধর করছে রাশেদ নামের ওই যুবক। তাকে স্থানীয় কিছু লোক আটকানোর চেষ্টা করছে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আবুল কালাম আজাদ বলেন, মারধরের শিকারের কথা উল্লেখ করে দুই নারী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। তাদের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, ফেসবুকের মাধ্যমে একটি ভিডিও দেখছি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করতেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

লক্ষ্মীপুরে প্রকাশ্যে ২ নারীকে পেটালেন যুবক, ভিডিও ভাইরাল

আপডেট সময় ০১:১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪