ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লক্ষ্মীপুরে অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক :

লক্ষ্মীপুরের রায়পুরের কাঞ্চনপুর এলাকায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে আবুল কালাম (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত আবুল কালাম রায়পুর উপজেলার কাঞ্চনপুর এলাকার ছানা উল্যাহ পাটওয়ারীর ছেলে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শুক্রবার রাতে রায়পুর উপজেলার কাঞ্চনপুর এলাকা থেকে মাসুদ আলমের অটোরিকশার ব্যাটারি চুরি হয়। রোববার বিকালে ভূঁইয়ার রাস্তায় একটি দোকানে চুরি হওয়া ব্যাটারি বিক্রি করতে গেলে নিশান নামে একজনকে আটক করে স্থানীয়রা। পরে আবুল কালামসহ আরও কয়েকজন ব্যাটারি চুরির সঙ্গে জড়িত রয়েছে বলে জানালে নিশানকে মারধর করে ছেড়ে দেয় স্থানীয়রা। এর জের ধরে রোববার রাত তিনটার দিকে হায়দারগঞ্জের বাংলা বাজার থেকে মাসুদ আলমের নেতৃত্বে কয়েকজন যুবক আবুল কালামকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। পরে কাঞ্চনপুর এলাকা একটি সুপারি বাগানে গাছের সঙ্গে বেধেঁ গণধোলাই দিয়ে পালিয়ে যায় সবাই। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায় কালাম।

এদিকে নিহতের স্ত্রী রেহানা বেগম জানান, রাত তিনটার দিকে জোরপূর্বক বাংলা বাজার থেকে মাসুদের নেতৃত্বে ৫-৬ জন যুবক কালামকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে কাঞ্চনপুর বাগানে সুপারি গাছের সঙ্গে বেধেঁ গণধোলাই দিয়ে হত্যা করে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ব্যাটারি চুরির অভিযোগে কালাম নামে একজনকে গণধোলাই দিয়ে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে। জড়িতেদের গ্রেফতারের অভিযান চলছে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

লক্ষ্মীপুরে অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০৪:২০:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫