ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল জামায়াত যেদিন লোগো থেকে আকিমুদ দ্বীন উঠিয়েছে সেদিনই তারা পরাজিত: চরমোনাই পীর প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদ দেশের সব মানুষের অভিন্ন পরিচয়: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

চারদিনের সফরে জাতিসংঘ মহাসচিব মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস চারদিনের এক সফরে মঙ্গলবার মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে পৌঁছেছেন। মিলিশিয়াদের মধ্যে সহিংসতার প্রেক্ষাপটে দেশটির ভঙ্গুর নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করতে তিনি এ সফরে যান। খবর এএফপি’র।

খবরে বলা হয়, ভারি বৃষ্টির মধ্যেও বংগি বিমানবন্দর থেকে রাজধানী পর্যন্ত হাজার হজার লোক রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান। সফরের প্রথম দিন গুতেরেস দায়িত্ব পালনকালে নিহত শান্তিরক্ষীদের প্রতি সম্মান জানাতে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি বলেন, ‘শান্তির চেয়ে মূল্যবান আর কিছু নেই। শান্তি বজায় রাখতে কাজ করার চেয়ে মহৎ আর কিছু নেই। এমনকি এ কাজের অর্থ হচ্ছে জীবন উৎসর্গ করা।’

‘আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য প্রত্যক্ষ করেছি যে মধ্য আফ্রিকায় শান্তি স্থাপনকালে বিভিন্ন সময় অনেক সৈন্য নিহত হয়েছেন।’ পরে প্রেসিডেন্ট ফস্টিন-অরচেঞ্জ তোয়াদেরার সঙ্গে এক আনুষ্ঠানিক অভ্যর্ত্থনায় গুতেরেস বলেন, এ দেশকে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরো সহযোগিতা করা প্রয়োজন।

চারদিনের এ সফরে জাতিসংঘ মহাসচিব সবচেয়ে বেশী সহিংসতাপূর্ণ দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় বাঙ্গাসু শহর পরিদর্শন করবেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষীদের দ্বারা যৌন হয়রানির শিকার এমন নারীর সঙ্গে সাক্ষাত করবেন বলেও আশা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

চারদিনের সফরে জাতিসংঘ মহাসচিব মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে

আপডেট সময় ০৪:১৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭