ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

তিনটি ড্রাম থেকে বের হলো ৩ হাজার বোতল ফেনসিডিল

অাকাশ জাতীয় ডেস্ক:

কালিগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। তবে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

থানার অফিসার ইনচার্জ (ওসি) লস্কর জায়াদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে উপ-পরিদর্শক এমদাদুল হকসহ পুলিশ সদস্যরা বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে নলতা ইউনিয়নের বাগ নলতা গ্রামে মৃত মিনহাজ উদ্দীন পাড়ের ছেলে বাবর আলীর বাড়ির সম্মুখে অভিযান পরিচালনা করেন।

এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বাবর আলীর বাড়ির সামনে অবস্থিত ধান ক্ষেতে তিনটি বড় সয়াবিন তেলের ড্রাম ফেলে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। পরবর্তীতে ফেলে যাওয়া তিনটি ড্রাম থেকে ৩ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

তিনি আরও জানান, এই মাদক চোরাচালানের সাথে কারা সম্পৃক্ত আমরা জানতে পেরেছি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে এবং মাদক ব্যবসায়ীদের ধরার জন্য অভিযান অব্যাহত আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে আমন ধানের বাম্পার ফলন, পুরোদমে চলছে ধান কাটা

তিনটি ড্রাম থেকে বের হলো ৩ হাজার বোতল ফেনসিডিল

আপডেট সময় ০৯:৪১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭