ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জামায়াতের এমপির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মোংলায় মানববন্ধন

আকাশ জাতীয় ডেস্ক: 

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের প্রতিবাদে বাগেরহাটের মোংলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সচেতন নাগরিক সমাজের ব্যানারে পৌর মার্কেট চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা গাজী নজরুল ইসলামের প্রতীকী কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ, থুথু নিক্ষেপ এবং পরে সেটিতে আগুন দিয়ে প্রতিবাদ জানান।

মানববন্ধনে বক্তারা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগের নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বক্তব্যে তারা জামায়াতের সমালোচনাও করেন।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, পৌর যুবদলের সদস্য সচিব এমএ কাশেম এবং উপজেলা মহিলা দলের নেত্রী নার্গিস বেগম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহ আমানত বিমানবন্দরে ধারাবাহিক সম্পদ সংক্রান্ত ঘটনায়, নিরাপত্তা নিয়ে

জামায়াতের এমপির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মোংলায় মানববন্ধন

আপডেট সময় ০২:১০:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬