ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন বেনজীর, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও সততার উপর গুরুত্বারোপ ইউজিসি চেয়ারম্যানের সংসদে শিবির নেতাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে হট্টগোল, রুলিং দিলেন স্পিকার সৌদি আরবে বসবাস ও কর্মসংস্থানে নতুন নিয়ম, নিতে হবে ওয়ার্ক পারমিট ‘প্রযুক্তির ব্যবহারকারী নয়, উদ্ভাবক হিসেবে গড়ে উঠতে হবে তরুণদের’:বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ওমানে আরও এক ভারতীয় নাবিকের মৃত্যু আইনি জটিলতায় ৮৭ হাজার শিক্ষক পদে নিয়োগ-পদোন্নতি আটকা: শিক্ষামন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার নারীদের জন্য ১৫০০ বেডের দুটি বিশেষায়িত হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী

বরিশালে ২৫ হাজার মিটার জালসহ ১৯ জেলে আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ২৫ হাজার মিটার অবৈধ জালসহ ১৯ জেলেকে আটক করা হয়েছে। পাশাপাশি ২ মণ ইলিশ জব্দ করা হয়েছে।বুধবার (১৮ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে মৎস্য অধিদপ্তর, নৌ-পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশের যৌথ অভিযানে আটককৃত জেলেরা হলেন- জাহিদ (১৫), শাকিল (১৩), হানিফ (১৬), রফিক (১৬), হানিফ (১৮), আবুল হোসেন (২৫), হাসান হাওলাদার (১৮), সাইদ (১৮), মিরাজ (২০), মনির (১৮), মো. জামাল (২২), রুস্তুম আলি (২৬), আলাউদ্দিন (২২), আলম (২২), মো. শহিদ (২০), মো. জাকির (২২), সুজন দেওয়ান (২৫) ও কবির হোসেন (২৪)।বরিশাল নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেল্লাল হোসেন জানান, হিজলার মেঘনা ও মেহেন্দিগঞ্জের গজারিয়া ও কালা বদর নদীতে অভিযান চালিয়ে ১৮ জেলের সঙ্গে ১০ হাজার মিটার জাল ও ২ মণ ইলিশ জব্দ করা হয়।সন্ধ্যায় আটককৃতদের থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।অপরদিকে বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অভিযানে বরিশাল সদর উপজেলার বিভিন্ন নদী থেকে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।পাশাপাশি মো. জামাল খান (৪০) নামে এক জেলেকে আটক করা হয়। তার বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার গৌরীপাশা গ্রামে।আটককৃত জামাল হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

বরিশালে ২৫ হাজার মিটার জালসহ ১৯ জেলে আটক

আপডেট সময় ০৯:৩২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭