ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ করতে ভূমিমন্ত্রীর নির্দেশ মানবতাবিরোধী অপরাধে মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ রাজধানীতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মুন্সীগঞ্জে চাচাতো ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার সময়সূচির বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ অসত্য: আন্তঃশিক্ষা বোর্ড

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীর গায়ে আগুন দিয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

বরিশালের বাবুগঞ্জে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক কিশোরীর গায়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন মৃত্যু হয়েছে।

রোববার (১৫ মার্চ) দুপুরে উপজেলার দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া ৪ নাম্বার ওয়ার্ডের দিনমজুর নজরুল হাওলাদারের মেয়ে রাইসা আক্তার (১০)। তাকে দীর্ঘদিন ধরে একই এলাকার জালাল শিকদারের ছেলে সিফাত শিকদার (১৫) রাস্তাঘাটে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল। রোববার দুপুর ১২টার দিকে রাস্তায় একা যাওয়ার সময় রাইসার পথরোধ করে সিফাত। এ সময় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তার শরীরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ রাইসার স্বজনদের।

ঘটনার সময় পাশের বাড়ির বাসিন্দা তসলিম উদ্দিন বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে গুরুতর দগ্ধ অবস্থায় রাইসাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে রাতে রাইসার মৃত্যু হয়।

বাবুগঞ্জ থানার ওসি এহতেসামুল হক বলেন, পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি। তবে ঘটনা সত্যি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীর গায়ে আগুন দিয়ে হত্যা

আপডেট সময় ০১:০০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬