ধামরাই ডিআরএস-এর মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা স্থাপনের কাজের জন্য ধামরাই এবং মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এই কার্যক্রমের জন্য আগামী ২৩ নভেম্বর সকাল ৮টা থেকে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
প্রভাবিত এলাকাগুলোর মধ্যে রয়েছে ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাটুরিয়া, মানিকগঞ্জ সদর ও শিবালয়। এই সময়সীমায় সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এবং তৎসংলগ্ন এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।
আকাশ নিউজ ডেস্ক 























