ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

স্বাভাবিক ছন্দে গোপালগঞ্জ, খুলেছে মার্কেট ও শিক্ষাপ্রতিষ্ঠান

কয়েক দিনের টানা উত্তেজনা, সহিংসতা ও আতঙ্কের পরিবেশ কাটিয়ে গোপালগঞ্জ জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছে। শনিবার সকাল থেকেই শহরের বিভিন্ন মার্কেট ও দোকানপাট খোলা দেখা গেছে। সড়কে সাধারণ দিনের মতোই রিকশা ও অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের স্বাভাবিক চলাচল লক্ষ্য করা গেছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টারগুলোও তাদের কার্যক্রম পুনরায় শুরু করেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকা ঘুরে মানুষের স্বাভাবিক ব্যস্ততা চোখে পড়েছে। আগের থমথমে পরিবেশ অনেকটাই কেটে গিয়ে জনজীবনে ফিরেছে চাঞ্চল্য।

স্থগিত হয়ে যাওয়া বিভিন্ন শিক্ষা কার্যক্রম আবার চালু হয়েছে। হাজী লাল মিয়া সিটি কলেজের শিক্ষার্থী সোহাগ হোসেন জানান, অস্থিরতার কারণে এর আগে যে আইসিটি পরীক্ষা স্থগিত করা হয়েছিল, তা আজ অনুষ্ঠিত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ফলে শিক্ষার্থীরা নিশ্চিন্তে পরীক্ষায় অংশ নিতে পেরেছে। রহিম নামে আরেক শিক্ষার্থী বলেন, গত কয়েক দিনের তুলনায় বর্তমান পরিস্থিতি অনেক ভালো। সকালে কোচিংয়ে এসে দুপুরে বাসায় ফিরছি, আগের মতো ভয়ের পরিবেশ এখন আর নেই। সবকিছুর স্বাভাবিক গতি দেখে মনে হচ্ছে না আর কোনো সমস্যা হবে।

শহরের ব্যবসায়ীরা নির্ভয়ে দোকানপাট খুলে নিয়মিত বেচাকেনা করছেন। কর্মজীবী মানুষজনও প্রয়োজনীয় কাজে বাইরে বের হচ্ছেন। রিকশাচালক জহির মিয়া বলেন, সড়কে আমরা এখন নির্ভয়েই যাত্রী নিয়ে চলছি, কোনো সমস্যা হচ্ছে না। তবে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতির কারণে জনমনে এখনো সামান্য সতর্কতা রয়েছে। নতুন কোনো কর্মসূচি ঘোষণার গুঞ্জন থাকায় মানুষ এ বিষয়ে একে অপরের সঙ্গে আলোচনা করছেন বলে জানান স্থানীয়রা।

ব্যাংক পরিষেবাও পুনরায় সচল হওয়ার পথে। ব্যাংক কর্মকর্তা আতিক রহমান জানিয়েছেন, শনিবার বাজার করার জন্য বাইরে বের হওয়ার সময় তিনি জানতে পেরেছেন যে রোববার থেকে ব্যাংকিং কার্যক্রমও স্বাভাবিক হবে। নতুন কর্মসূচির ঘোষণা ঘিরে মানুষের মধ্যে কিছুটা সতর্ক দৃষ্টি থাকলেও, সামগ্রিকভাবে গোপালগঞ্জের জনজীবন এখন সচল ও স্বাভাবিক।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লি সফরে তাজমহল ও দরগায় যাওয়ার সুযোগ পাবেন কি পাক মন্ত্রী?

স্বাভাবিক ছন্দে গোপালগঞ্জ, খুলেছে মার্কেট ও শিক্ষাপ্রতিষ্ঠান

আপডেট সময় ০১:৩৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬