গোপালগঞ্জ-১ আসনের বিএনপির এমপি সেলিমউজ্জামান সেলিমের কাশিয়ানীর বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা এ হামলা চালায়। এর ঠিক এক ঘণ্টা পর, দুপুর ১২টার দিকে তারা মুকসুদপুর থানায়ও আগুন ধরিয়ে দেয়। এই তাণ্ডবের সময় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
একই সময়ে গোপালগঞ্জ শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাট এলাকায় মাথায় হেলমেট ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা গেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের। শহরের বিভিন্ন প্রান্ত থেকে তারা সেখানে এসে জড়ো হচ্ছেন। এর আগে বুধবার রাতভর জেলার ঢাকা-খুলনা মহাসড়কসহ গুরুত্বপূর্ণ চারটি আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ও বাঁশ ফেলে অবরোধ সৃষ্টি করে ছাত্রলীগ। উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার টুঙ্গিপাড়া থানাতেও একই গোষ্ঠীর নেতা-কর্মীরা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছিল।
আকাশ নিউজ ডেস্ক 

























