ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

আধুনিক ক্রিকেটের বিস্ময়জাগানিয়া ৮ উদ্ভাবনী ব্যাটিং শট

আধুনিক ক্রিকেটে ব্যাটিং এখন আর কেবল চিরাচরিত ক্ল্যাসিক শটের প্রদর্শনী নয়, বরং এটি উদ্ভাবন, সাহস আর অবিশ্বাস্য কারিকুরির এক বড় মঞ্চ। টি-টুয়েন্টি ক্রিকেটের আগ্রাসী ধাঁচ প্রচলিত সব ব্যাটিং কৌশলের ধারণাকেই চ্যালেঞ্জ জানাচ্ছে। টাইমিং, কবজির সঠিক ব্যবহার এবং কল্পনাকেও হার মানানো উদ্ভাবনী শটগুলো ক্রিকেটের সংজ্ঞাকে বদলে দিয়েছে।

নো লুক শট

এই শটে ব্যাটসম্যান বলের দিকে না তাকিয়েই মুখ ঘুরিয়ে নেন, তবু শটটি নিখুঁতভাবে ব্যাটে লাগে। ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচারকে এই শটের অগ্রপথিক বলা যায়। বর্তমানে দক্ষিণ আফ্রিকার ডেভাল্ড ব্রেভিস ও পাকিস্তানের সাইম আইয়ুব নিয়মিত এই শট খেলে থাকেন।

রশিদ খানের স্নেক শট

রশিদ খান নিজেই এই বিশেষ শটের নাম দিয়েছেন ‘স্নেক শট’। এটি দেখতে হেলিকপ্টার শটের মতো হলেও পার্থক্য হলো, বল এক ঝটকায় উপরে তুলে ব্যাট আবার তাৎক্ষণিকভাবে আগের অবস্থানে ফিরে আসে, অনেকটা সাপের ছোবল মারার কৌশলের মতো।

সুইচ হিট

বোলার বল ছাড়ার ঠিক আগমুহূর্তে ব্যাটসম্যান ডানহাতি থেকে বাঁহাতি অথবা বাঁহাতি থেকে ডানহাতি হয়ে যান। কেভিন পিটারসেনের হাত ধরে শুরু হওয়া এই শট বর্তমানে গ্লেন ম্যাক্সওয়েলের সবচেয়ে প্রিয় অস্ত্র। তিনি এই শটে ১০০ মিটার দূরত্বের ছক্কা মারার নজিরও গড়েছেন, এমনকি ডেভিড ওয়ার্নারও এই কৌশল ব্যবহার করেন।

সূর্যকুমারের কবজির জাদু

মহেন্দ্র সিং ধোনির বিখ্যাত হেলিকপ্টার শটকে টি-টুয়েন্টিতে নতুন উচ্চতায় নিয়ে গেছেন সূর্যকুমার যাদব। তিনি মিডউইকেট লক্ষ্য করে কবজির নিখুঁত ব্যবহারের মাধ্যমে এই শট খেলেন, যা এখন বিশ্বজুড়ে সমাদৃত।

র‍্যাম্প ও প্যাডল স্কুপ

শরীর ঘেঁষা বলকে ব্যাটের কোণা নিচু করে উইকেটকিপারের মাথার ওপর দিয়ে থার্ডম্যানে পাঠানোর নাম র‍্যাম্প শট, যা হার্দিক পান্ডিয়া নতুন মাত্রায় নিয়ে গেছেন। অন্যদিকে, প্যাডল স্কুপে ব্যাটসম্যান স্টাম্পের দিকে সরে গিয়ে চামচের মতো ব্যাট চালিয়ে বলকে ওপরে তুলে দেন। জিম্বাবুয়ের ডগলাস ম্যারিলিয়ার এই শট শুরু করলেও তিলকারত্নে দিলশান ‘দিলস্কুপ’ নামে একে জনপ্রিয় করেন। বর্তমানে জো রুট টেস্ট ক্রিকেটেও রিভার্স স্কুপ ব্যবহার করেন।

সুইপ ও নাটমেগ

  • ওলি পোপের সুইপ শট একেবারে অনন্য। তিনি ব্যাকফুট থেকে এমনভাবে সামনে এগিয়ে আসেন যে মনে হয় তিনি হাঁটছেন, তারপর ওই অবস্থাতেই সুইপ খেলেন।
  • ফুল লেংথের বল খেলার জায়গা না থাকলে ব্যাটসম্যানরা দুই পা ফাঁক করে পায়ের মাঝ দিয়ে বাউন্ডারি মারেন, যাকে ‘নাটমেগ’ বলা হয়। ইংল্যান্ডের নারী ক্রিকেটার ন্যাটালি শিভার-ব্রান্ট এই শটকে বিশ্বজুড়ে জনপ্রিয় করলেও এর আগে স্টিভেন স্মিথও এটি খেলেছেন, যা অতীতে ‘ড্র শট’ নামে পরিচিত ছিল।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লি সফরে তাজমহল ও দরগায় যাওয়ার সুযোগ পাবেন কি পাক মন্ত্রী?

আধুনিক ক্রিকেটের বিস্ময়জাগানিয়া ৮ উদ্ভাবনী ব্যাটিং শট

আপডেট সময় ০৬:১৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬