ঢাকা ০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

গোপালগঞ্জে এমপির ক্লিনিকে হামলা ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য ডা. কে এম বাবরের ক্লিনিকে ব্যাপক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বুধবার দলবদ্ধ হয়ে ক্লিনিকের সামনে জড়ো হন। এক পর্যায়ে তারা ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান এবং ক্লিনিকের আসবাবপত্র বাইরে বের করে তাতে আগুন ধরিয়ে দেন।

একইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদুল হকের বাড়িতেও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। একের পর এক এসব নাশকতামূলক ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এর আগে মঙ্গলবার গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাসভবনেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। এদিকে, কাশিয়ানীতে রাতইল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ইমদাদুল হকের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার বিকেলে থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করে। এর জেরে ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় চড়াও হয় এবং গ্রেপ্তারকৃতদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের চরম বাগ্‌বিতণ্ডা হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় টুঙ্গিপাড়া মসজিদ থেকে মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জড়ো করা হয়। পরে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে থানায় হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়। এক পর্যায়ে থানায় আগুন ধরিয়ে দিলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এসব ঘটনার বিষয়ে কঠোর নজরদারি রাখা হয়েছে বলে জানা গেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন যবিপ্রবি উপাচার্য

গোপালগঞ্জে এমপির ক্লিনিকে হামলা ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

আপডেট সময় ০৩:০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬