ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

নিরাপত্তাহীনতায় খুলনা-ঢাকা রুটে জাহানাবাদ এক্সপ্রেসের যাত্রা বাতিল

গোপালগঞ্জের অস্থির আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে খুলনা-ঢাকা রুটে চলাচলকারী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের শুক্রবারের (২০ নভেম্বর) যাত্রা বাতিল করা হয়েছে। সকাল ৬টায় ট্রেনটির খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় নির্ধারিত থাকলেও নিরাপত্তার খাতিরে কর্তৃপক্ষ তা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

খুলনার স্টেশন মাস্টার মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপালগঞ্জে থানা ও সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ, নিষিদ্ধ সংগঠনের মহড়া এবং বিভিন্ন হুমকির প্রেক্ষাপটে নিরাপত্তাজনিত ঝুঁকি দেখা দিয়েছে। এর ফলে গোপালগঞ্জ হয়ে ঢাকা ও খুলনার পথে চলাচলকারী সব ধরনের ট্রেন পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

বাতিল হওয়া ট্রেনের যাত্রীদের টিকিটের মূল্য পুরোপুরি ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের নির্দেশনায় বলা হয়েছে, অনলাইনে টিকিট কেনা যাত্রীরা অনলাইনে লগইন করে এবং কাউন্টার থেকে টিকিট সংগ্রহকারী যাত্রীরা স্টেশনে এসে টিকিট জমা দিয়ে টাকা ফেরত নিতে পারবেন। এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য যাত্রীদের ব্যবহৃত মোবাইল নম্বরে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে আমন ধানের বাম্পার ফলন, পুরোদমে চলছে ধান কাটা

নিরাপত্তাহীনতায় খুলনা-ঢাকা রুটে জাহানাবাদ এক্সপ্রেসের যাত্রা বাতিল

আপডেট সময় ১১:১৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬