সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুক। তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন। স্পিকার বিষয়টি সংসদকে নিশ্চিত করেছেন।
সূত্র জানিয়েছে, ওসমান ফারুক বেশ কিছু দিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। পদত্যাগপত্রে তিনি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। তিনি গত ২০ আগস্ট অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনেও ভোট দেননি; সেই সময়েও তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 
























