ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে যা বললেন বনি ও কৌশানী

টলিউড তারকা বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জির প্রেমের সম্পর্কের ইতি ঘটার গুঞ্জন ছড়ালে তা নিয়ে সরাসরি মুখ খুলেছেন এই জুটি।

টলিউডের সুপরিচিত তারকা জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি প্রায় এক দশক ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। পর্দা ও সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময় নিজেদের সম্পর্কের বিষয়ে খোলামেলা থাকলেও সম্প্রতি বিনোদনপাড়ায় গুঞ্জন ওঠে যে তাদের সম্পর্ক ভেঙে গেছে। এই বিচ্ছেদের রটনা নিয়ে অবশেষে একটি পডকাস্টে কথা বলেছেন বনি ও কৌশানী।

অনস্ক্রিন রসায়ন নিয়ে আলোচনা করতে গিয়ে কৌশানী মুখার্জি জানান, সবাই জুটি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে না। দর্শকরা তাদের জুটি হিসেবে যেভাবে গ্রহণ করেছেন, সেটি তাদের নতুন কাজ ‘বহুরূপী’র জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। কৌশানীর বক্তব্যের সূত্র ধরে বনি সেনগুপ্ত মন্তব্য করেন, বাস্তব জীবন ও পর্দার জীবনের ফারাক রয়েছে। শুটিং শেষে কৌশানীকে দিনশেষে তাঁর কাছেই ফিরতে হবে বলে মন্তব্য করেন বনি।

সম্পর্ক ভাঙার এই গুঞ্জন ব্যক্তিগত জীবনে কতটা প্রভাব ফেলে—এমন প্রশ্নের জবাবে কৌশানী বলেন, এসব ভিত্তিহীন রটনা শুনে তাঁর বাবাও মজা করে জানতে চান ঘটনা সত্যি কি না। তবে তিনি স্পষ্ট করেন, যেকোনো সমস্যা আলোচনা করে সমাধান সম্ভব এবং সম্পর্কে জটিলতা আসা স্বাভাবিক। তার মানে এই নয় যে বিচ্ছেদেই শেষ সিলমোহর পড়ে গেছে, আর এসব গুঞ্জনে কান দেওয়ার প্রয়োজনীয়তাও তিনি দেখেন না।

আসন্ন দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের পরিচালিত সিনেমা ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’। সিনেমাটি দেখার অপেক্ষায় রয়েছেন এই যুগল। কৌশানী জানান, বর্তমানে তারা একসঙ্গে পূজা কাটানো এবং সিনেমাটি দেখার উন্মাদনা নিয়ে বেশ রোমাঞ্চিত সময় পার করছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে যা বললেন বনি ও কৌশানী

আপডেট সময় ১২:৪২:১১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬