ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মহাসাগরের গভীরে খোঁজ মিলল রহস্যজনক পিরামিডের সন্ধান

অাকাশ নিউজ ডেস্ক:

প্রথম থেকেই পিরামিডের উপর একচ্ছত্র আধিপত্য মিশর ও দক্ষিণ আমেরিকার৷ মিশরের বালুরাশিতে নাক উঁচিয়ে দাঁড়িয়ে থাকে পিরামিড৷ দক্ষিণ আমেরিকাতেও পিরামিড আছে৷ শুধু তার আকার আলাদা৷ কিন্তু এবার মিশরের সেই অহংকারে সম্ভবত থাবা বসাল বাহামা তীরের ২টি পিরামিড৷ সেখানেই মিলেছে রহস্যজনক পিরামিডের সন্ধান৷

তবে এটি সত্যি পিরামিড কিনা, তা এখনও চূড়ান্ত হয়নি৷ কিন্তু বস্তুটির আকার আকৃতি পিরামিডের দিকেই নিশানা করছে৷ ইউটিউব চ্যানেলে এই নিয়ে একটি ভিডিও পোস্ট করেছে সিকিওর টিম ১০৷ গুগল আর্থের সাহায্যে এই পিরামিড জাতীয় বস্তুর হদিশ পেয়েছে তারা৷ তাদের তরফে জানানো হয়েছে, নিউ প্রভিন্স আইল্যান্ডের কাছে সমুদ্রে এর সন্ধান পেয়েছে তারা৷ জায়গাটি ফ্লোরিডা থেকে খুব বেশি দূরে নয়৷ পিরামিডের লাইনগুলো খুব সহজেই ধরা পড়ে৷ এটা প্রমাণ করে এর সবচেয়ে কাছের দ্বীপে অ্যাজটেকের মতো বা ওই ধরনের কোনও এক প্রাচীন মানুষের বাস ছিল৷ যে ছবিগুলি পাওয়া গিয়েছে, সেগুলি দেখতে নিঃসন্দেহে প্রাচীন পিরামিডের মতো৷ সমুদ্রের মধ্যে কোনও কিছুই নষ্ট হয় না৷ কারণ এখানে খোলা বাতাস নেই৷ ফলে মরচে ধরা বা ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে না৷

তবে এই পিরামিড দুটির আকৃতি একই নয়৷ এর মধ্যে একটি গিজার পিরামিডের মতো, অন্যটি মায়া সভ্যতার চিচেন ইত্জার মতো৷

এই প্রথমবার কোনও বস্তুকে পিরামিডের মতো দেখতে বলা হল, তেমন নয়৷ ২০১২ সালে মেরেল ভেরলাগ নামে এক বিজ্ঞানী ক্রিস্টাল পিরামিড আবিষ্কার করেছিলেন৷ গিজার পিরামিডের থেকে এটি ৩ গুণ বড়৷ সমুদ্রতল থেকে এটি ৬ হাজার ৫০০ ফিট উঁচু৷

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মহাসাগরের গভীরে খোঁজ মিলল রহস্যজনক পিরামিডের সন্ধান

আপডেট সময় ০৯:১৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭