ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক বেতন বৃদ্ধির সমান্তরালে দুর্নীতি দমনেও কঠোর হতে হবে: মুনীর চৌধুরী ব্রাজিলের জার্সি গায়ে ‘পল্টি মারলেন’ সাকিব আছিয়া-রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল দুর্ভিক্ষপীড়িত রাষ্ট্রকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সোহেল-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ খুলনায় নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ

রোহিঙ্গা দম্পতির হামলায় পুলিশের এসআই আহত

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা দম্পতির হামলায় পুলিশের এক উপ-পরিদর্শক আহত হয়েছেন। শনিবার দুপুরে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের ডি-ব্লকে এই ঘটনা ঘটে।

আহত এসআই কবির আহমদ (৪০) নয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে রোহিঙ্গা নারী দিল বাহার ও তার স্বামী সৈয়দ আহমদসহ তিন জনকে আটক করেছে।

স্থানীয় সূত্র জানায়, টেকনাফের নয়াপাড়া শরণার্থী রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে রোহিঙ্গা নারী দিল বাহার ও তার স্বামী সৈয়দ আহমদ অবৈধভাবে একটি মুদির দোকান স্থাপনের চেষ্টা করে। এ সময় ক্যাম্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির আহমদ ঘটনাস্থলে গিয়ে দোকান তৈরির কাজে বাধা দেন। প্রথমে তর্কাতর্কি ও পরে হাতাহাতি শুরু হয়। এ সময় সিভিল পোশাকে থাকা পুলিশের ওপর হামলা চালায় তারা। এ সময় ক্যাম্পের ইনচার্জ এসআই কবির আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কোনও রোহিঙ্গার যেখানে সেখানে দোকান বা কোনও স্থাপনা নির্মাণের বিধান নেই। অথচ ওই নারী ও তার স্বামী নিয়মনীতির কোনও তোয়াক্কা না করে পুলিশের ওপর হামলায় চালায়। এ ঘটনায় ওই নারীসহ তিন জনকে আটক করা হয়েছে। একইভাবে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও অভিযান চলবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের

রোহিঙ্গা দম্পতির হামলায় পুলিশের এসআই আহত

আপডেট সময় ০৭:৩৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭