ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জামালপুরে সড়ক সংস্কারের সময় গ্যাস লাইনে লিক

জামালপুর পৌরসভার মুসলিমাবাদ এলাকায় সড়ক সংস্কারের সময় গ্যাস পাইপে ছিদ্র তৈরি হয়। প্রায় এক মাস ধরে গ্যাস নির্গত হলেও তা মেরামত করা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।

জামালপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুসলিমাবাদ এলাকায় সড়ক সংস্কারের কাজ করতে গিয়ে তিতাস গ্যাসের আবাসিক লাইনে বড় ধরনের ছিদ্র তৈরি হয়েছে। স্থানীয় ‘পরিচর্যা ক্লিনিক’ থেকে ‘মুসলিমাবাদ জামে মসজিদ’ পর্যন্ত প্রায় ১৪০ মিটার দীর্ঘ এই সড়কের সংস্কার কাজ পৌরসভা কর্তৃপক্ষের অধীনে ঠিকাদারদের মাধ্যমে পরিচালিত হয়। তবে কাজ শুরুর পর থেকেই মাটির নিচে থাকা গ্যাসের পাইপ ক্ষতিগ্রস্ত হয়ে গ্যাস নির্গত হতে শুরু করে, যা বর্তমানে জননিরাপত্তার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। এ রাস্তা দিয়ে মানুষ সিগারেট পান করতে করতে যান।

এলাকাবাসীর ভাষ্যমতে, প্রায় এক মাস ধরে গ্যাস বের হলেও তা মেরামতে পৌরসভা বা তিতাস গ্যাস কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দা সোহাগ জানান, সড়ক মেরামতের সময় রোলার দিয়ে মাটি সমান্তরাল করার সময় পাইপটি ফেটে থাকতে পারে। প্রায় ২৫ দিন ধরে নিরবচ্ছিন্নভাবে গ্যাস নির্গত হওয়ায় বড় ধরনের অগ্নিকাণ্ডের আশঙ্কায় স্থানীয়রা আতঙ্কিত। আঙ্গুর নামের আরেক বাসিন্দা বলেন, পথচারীদের অসাবধানতাবশত সিগারেটের জ্বলন্ত আগুন বা দেশলাইয়ের কাঠি থেকে ভয়াবহ বিস্ফোরণ ঘটার মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। এমনকি গ্যাসের চাপের অভাবে স্থানীয় বাসাবাড়িতেও সংযোগ ঠিকমতো পাওয়া যাচ্ছে না। আমরা এটা দ্রুত ঠিক করার দাবি জানাচ্ছি। ”। বিশ্বাস না হলে একটা মেসের কাঠি ফেলে দেখেন।

এই এলাকায় অবস্থিত মুসলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক এবং স্থানীয়দের মধ্যে ভীতি কাজ করছে। নিরব হোসেন নামের এক শিক্ষার্থী জানায়, নিয়মিত এ পথে স্কুলে যাতায়াত এবং খেলাধুলা করতে হয়। বাতাসে গ্যাসের তীব্র গন্ধের কারণে অনেক সময় শারীরিক অস্বস্তি ও চুলকানির মতো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে শিশুদের। এদিকে, ওই সড়কের পাশেই মুসলিমাবাদ সরকারি প্রথমিক বিদ্যালয় থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে। এ ছাড়াও লিকেজের ফলে বাতাসে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ায় শিশুদের শ্বাসকষ্ট ও শারীরিক অসুস্থতার ঝুঁকি বাড়ছে।

এ বিষয়ে জামালপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না। তবে অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। অপরদিকে, জামালপুর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক দুর্জয় জানান, পাইপ ফেটে যাওয়া স্থানে পানি জমে থাকায় এতদিন মেরামতের কাজ করা সম্ভব হয়নি। বর্তমানে তারা সমস্যাটি সমাধানে কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

জামালপুরে সড়ক সংস্কারের সময় গ্যাস লাইনে লিক

আপডেট সময় ০৩:১৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬