ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পূর্বাচল প্লট দুর্নীতি: রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দের অনিয়ম ও দুর্নীতির ঘটনায় দায়ের করা মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরীসহ মোট আটজনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক আব্দুস সালাম এই রায় ঘোষণা করেন। মামলার বিবরণ অনুযায়ী, প্রতিটি ধারায় সাজা প্রদানের পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

কারাদণ্ডপ্রাপ্ত অন্যদের মধ্যে রয়েছেন রাজউকের সাবেক সদস্য এস ডি ফয়েজ, এ কে এম ওয়াহেদুল ইসলাম, এস এম জাফর উল্লাহ, এইচ এম জহুরুল হক, মো. রেজাউল করিম তরফদার এবং আম্বার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ ও আশফাক আজিজ। রাজউকের সাবেক ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা ও দণ্ডবিধির ৪০৯ ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে। একইভাবে শওকত আজিজ ও আশফাক আজিজকেও উভয় ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে।

দুদকের তৎকালীন উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করেছিলেন। মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে প্রভাব খাটিয়ে শওকত আজিজ ও আশফাক আজিজের অনুকূলে পূর্বাচল প্রকল্পে ১০ কাঠা করে মোট ২০ কাঠার দুটি প্লট অবৈধভাবে বরাদ্দ দিয়েছিলেন। এই অনিয়মের ফলে রাষ্ট্র আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিচার প্রক্রিয়া শুরু হয়। মামলার বিচারিক কার্যক্রমে রাষ্ট্রপক্ষ মোট নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে। যাবতীয় তথ্য-প্রমাণ ও সাক্ষ্য পর্যালোচনার পর আদালত অভিযুক্তদের বিরুদ্ধে এই দণ্ডাদেশ প্রদান করেছেন। মামলার বাদীপক্ষের আইনজীবী তরিকুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে দু-চারটি কথা: সমালোচনা হোক

পূর্বাচল প্লট দুর্নীতি: রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪

আপডেট সময় ০৫:২০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬