ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

১৭ অক্টোবর পর্যন্ত বিমানের ঢাকা-রিয়াদ ও দাম্মাম ফ্লাইট স্থগিত

সৌদি আরবের রিয়াদে অবস্থিত কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার (১২ অক্টোবর) রাষ্ট্রায়ত্ব এই সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্লাইট স্থগিতের এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্থগিত হওয়া ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং যাত্রার নতুন সময়সূচি যথাসময়ে বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য সংস্থাটি আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট সবার ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে।

দাম্মামগামী বিজি-৩৪৯ ফ্লাইটও স্থগিত

এর আগে পৃথক এক বিজ্ঞপ্তিতে নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মামগামী বিজি-৩৪৯ ফ্লাইটটি স্থগিতের কথা জানায় বিমান। সময়সূচি অনুযায়ী, ফ্লাইটটির মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল।

  • স্থগিত হওয়া দাম্মামগামী বিজি-৩৪৯ ফ্লাইটের নতুন সময়সূচি ও পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
  • আগামী ১৪ অক্টোবর বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে এই সিদ্ধান্ত প্রকাশ করা হবে।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে দু-চারটি কথা: সমালোচনা হোক

১৭ অক্টোবর পর্যন্ত বিমানের ঢাকা-রিয়াদ ও দাম্মাম ফ্লাইট স্থগিত

আপডেট সময় ০৫:০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬