ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদির মহাকাশ থেকে তোলা ছবিতে মিলল রহস্যময় স্থাপনা, কিছু দেখুন ছবিতে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মহাকাশ থেকে তোলা সৌদি আরবের ভূপ্রকৃতির অনেকগুলো ছবি বিশ্লেষণ করে বেশ কিছু প্রাচীন নিদর্শণের সন্ধান পেয়েছেন গবেষকরা। বিশালাকৃতি এ নিদর্শণগুলো মানুষেরই তৈরি বলে ধারণা করছেন তাঁরা।

প্রত্নবিদরা জানিয়েছেন, সৌদি আরবের পবিত্র নগরী মদিনার নিকটবর্তী এলাকায় একটি আগ্নেয়গিরির পাশে প্রায় ৪০০ রহস্যজনক পাথরের স্থাপনার চিহ্ন পেয়েছেন। হাজার বছরের পুরনো এ স্থাপনা কেন তৈরি করা হয়েছিল বা এগুলোর কাজ কী ছিল সে সম্পর্কে এখনও তাঁদের কাছে কোনো স্পষ্ট তথ্য নেই।

ডেইলি মেইল জানিয়েছে, এ স্থাপনাগুলোর কোনো কোনোটি ১৭০০ ফুট পর্যন্ত লম্বা এবং অনেকটা আয়তাকারের। দেশটির হারাত খাইবার এলাকায় এসব পাওয়া গেছে।

সৌদি আরবের ভূপ্রকৃতির উপগ্রহচিত্র বিশ্লেষণ করে মদিনার নিকটবর্তী হারাত খাইবার এলাকার পার্বত্য অঞ্চলে এসব দৃশ্য চিহ্নিত করেছেন গবেষকরা। অনেকেই এ স্থাপনার নাম ‘ফটক (গেটস)’ দিয়েছেন। কারণ এগুলো ওপর থেকে অনেকটা ফটকের মতোই দেখতে।

এসব অদ্ভুত চিহ্নের বিষয়ে গবেষণা করেছেন ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার গবেষক ডেভিড কেনেডি। তিনি বলেন, ‘এসব চিহ্ন পাওয়া গেছে একেবারে অনুর্বর ও নিরস এলাকায়, যেগুলো আগ্নেয়গিরির লাভার কারণে সৃষ্টি হয়েছে। সেখানে পানির অভাবে গাছপালাও ঠিকভাবে জন্মাতে পারে না।

তিনি আরও বলেন, এগুলো পাথরের তৈরি ও নিচু। কিছু স্থাপনার ওপর দিয়ে আবার লাভা প্রবাহের লক্ষণ দেখা গেছে। ফলে এটা অনুমান করা যায় যে, এগুলোর কিছু আগ্নেয়গিরির লাভাপ্রবাহের আগেই তৈরি হয়েছে।

গবেষক ডেভিড কেনেডি বলেন, তিনি এ স্থাপনাগুলো সম্পর্কে একটি গবেষণাপত্র লিখেছেন। এটি আগামী নভেম্বর মাসে অ্যারাবিয়ান আর্কিওলজি অ্যান্ড এপিগ্রাফিতে প্রকাশিত হবে। সেখানেই সবকিছু উল্লেখ করা হয়েছে। বিস্তারিত জানতে হলে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদির মহাকাশ থেকে তোলা ছবিতে মিলল রহস্যময় স্থাপনা, কিছু দেখুন ছবিতে

আপডেট সময় ১২:০৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭