ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইরানের চেয়েও কাতার বেশি বিপজ্জনক: সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

পুনরায় ক্ষমতায় আসলে কাতারকে আনুষ্ঠানিকভাবে ‘শত্রু রাষ্ট্র’ ঘোষণা করবেন ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তার দাবি, বর্তমানে কাতার ইসরাইলের জন্য ‘ইরানের চেয়েও বেশি বিপজ্জনক’।

ইসরাইলি টেলিভিশন চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

তার মতে, এখন পর্যন্ত কাতারকে এখনো এমন ঘোষণা না করা ‘অমার্জনীয় ভুল’।

তিনি বলেন, ‘ইরান তো প্রকাশ্যেই বলে যে তারা ইসরাইলকে ধ্বংস করতে চায়। কিন্তু কাতার ২০২৩ সালের ৭ অক্টোবর হামলা চালানো ‘‘নুখবা সন্ত্রাসীদে’’র অর্থায়ন করেছে। এ ছাড়া কাতার থেকে পরিচালিত আল জাজিরা এমন একটি গণমাধ্যম, যা আমাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি বিষাক্ত প্রচারণা চালায়।’

বেনেট আরও অভিযোগ করেন, কাতার যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রভাব বিস্তার করছে।

তার দাবি, কাতারের প্রভাব ইসরাইলের নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা—প্রধানমন্ত্রীর কার্যালয়—পর্যন্ত পৌঁছে গেছে।

তিনি বলেন, ‘কাতার আমাদের বিরুদ্ধে কাজ করছে এবং ভেতর থেকে আমাদের দুর্বল করে দিচ্ছে। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানের চেয়েও কাতার বেশি বিপজ্জনক: সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী

আপডেট সময় ১২:১০:০১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬