ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম ৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে ইউজিসি রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বরদাশত করা হবে না: মেয়র শাহাদাত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে ইউজিসি

আকাশ জাতীয় ডেস্ক:

দেশের ৫০ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আইসিটি, ভাষা ও নৈতিকতা বিষয়ে দক্ষতা উন্নয়ন (স্কিল ডেভেলপমেন্ট) প্রশিক্ষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। পাশাপাশি স্টার্টআপে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সরকার ৫০০ কোটি টাকার তহবিল বরাদ্দ করেছে। এছাড়া পর্যায় ক্রমে দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে উচ্চগতির ইন্টারনেট সুবিধার আওতায় আনা হবে।

বৃহস্পতিবার বরিশাল শিল্পকলা একাডেমিতে ‘তারুণ্যে এবং সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত ওই সেমিনারে তিনি বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, এখন মানবসম্পদ উন্নয়নই সরকারের প্রধান অগ্রাধিকার। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, উদ্যোক্তা হওয়ার মানসিকতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে নানা উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমানে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষা কার্যক্রম চালু থাকলেও সরকারি সহযোগিতায় আরও ৩০টি বিশ্ববিদ্যালয়ে এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়গুলোতে অবকাঠামোগত উন্নয়ন হলেও দক্ষ মানবসম্পদ তৈরিতে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়নি। ফলে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বেড়েছে। বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল এবং ডাটা সফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট মুহম্মাদ মনজুর মাহমুদ। শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক সায়মা আক্তার।

সেমিনারে তরুণদের দক্ষতা উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন, বিশ্ববিদ্যালয়-শিল্পখাতের সংযোগ, কর্মসংস্থানের নতুন সুযোগ এবং বাস্তবমুখী উচ্চশিক্ষা নিয়ে আলোচনা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, গবেষক, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, উদ্যোক্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী

৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে ইউজিসি

আপডেট সময় ০৬:৪০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬