ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ বিয়ে বাড়িতে প্রেমিকার হানা, লজ্জায় বাবার আত্মহত্যা মিসর বন্দরে ড্রোন হামলা, দুই জাহাজে আগুন আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির নেতারা হজের খরচ কমাতে সৌদির সঙ্গে আলোচনা চলছে : বিমান প্রতিমন্ত্রী মানবপাচার প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল জামায়াতের পতন আমরা দেখতে পাচ্ছি : শাহেদ আলম

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন রাহানে

আকাশ স্পোর্টস ডেস্ক:

ভারতীয় ক্রিকেটের অভিজ্ঞ ব্যাটার ও সাবেক অধিনায়ক আজিঙ্কা রাহানে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দীর্ঘ প্রায় দুই দশকের ক্যারিয়ারের ইতি টেনে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানান ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।

ইনস্টাগ্রামে একটি আবেগঘন ভিডিও প্রকাশ করে রাহানে লেখেন, ‘২৭৮ নম্বর টেস্ট ক্যাপের যাত্রা শেষ। এত বছর ধরে ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। আমি চিরকৃতজ্ঞ।’

কঠিন সময়ে একাধিকবার ভারতীয় দলের ভরসার জায়গা হয়ে উঠেছিলেন রাহানে। বিশেষ করে ২০২০-২১ মৌসুমে তার নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক বর্ডার-গাভাসকর ট্রফি জেতে ভারত। অ্যাডিলেড টেস্টে মাত্র ৩৬ রানে অলআউট হওয়ার পর বিরাট কোহলি দেশে ফিরে গেলে দলের নেতৃত্বের দায়িত্ব নেন রাহানে। মেলবোর্ন টেস্টে শতরান করে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন তিনি এবং শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে সিরিজ জয় করে ভারত।

২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রাহানের। এরপর ২০১৩ সালে বর্ডার-গাভাসকর ট্রফিতে টেস্ট দলে জায়গা করে নেন তিনি। প্রায় এক দশক ভারতের টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই ডানহাতি ব্যাটার।

টেস্ট ক্যারিয়ারে ৮৫ ম্যাচে ৫০৭৭ রান করেছেন রাহানে। এর মধ্যে রয়েছে ১২টি সেঞ্চুরি ও ২৬টি হাফ সেঞ্চুরি। ওয়ানডেতে ৯০ ম্যাচে তার সংগ্রহ ২৯৬২ রান। টি-টোয়েন্টিতে ভারতের হয়ে ২০ ম্যাচে করেছেন ৩৭৫ রান।

২০০৭ সালে মুম্বাইয়ের হয়ে পেশাদার ক্রিকেটে যাত্রা শুরু করেছিলেন রাহানে। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচটি ছিল ভারতের হয়ে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফিরে ৮৯ ও ৪৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন তিনি। তবে এরপর আর জাতীয় দলে ফিরতে পারেননি।

অবসরের ঘোষণা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রাহানে। তিনি বলেন, ‘সব কিছুরই একটি শুরু আছে, আবার শেষও আছে। এটাই জীবনের বাস্তবতা। যখন সেই সময় আসে, তখন তাকে সম্মান জানিয়ে সামনে এগিয়ে যেতে হয়। আমার মনে হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট ও সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটাই সঠিক সময়।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন রাহানে

আপডেট সময় ১২:৩০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬