ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই-যোদ্ধা হয়ে গেছে: মির্জা ফখরুল এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত : রাশেদ খান সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ বিয়ে বাড়িতে প্রেমিকার হানা, লজ্জায় বাবার আত্মহত্যা মিসর বন্দরে ড্রোন হামলা, দুই জাহাজে আগুন আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির নেতারা হজের খরচ কমাতে সৌদির সঙ্গে আলোচনা চলছে : বিমান প্রতিমন্ত্রী

গ্রিসে দাবানল নেভাতে গিয়ে ৩ দমকলকর্মীর মৃত্যু

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

গ্রিসে ভয়াবহ দাবানল নেভাতে গিয়ে তিন দমকলকর্মীর মৃত্যু হয়েছে। এ ছাড়া প্রবল বাতাসের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে নতুন করে আরও কয়েকটি দাবানল ছড়িয়ে পড়েছে, ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

গ্রিসের ফায়ার সার্ভিস জানিয়েছে, ক্রিট দ্বীপে একটি বনাঞ্চলের আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় দুই দমকলকর্মী নিহত হন। এ ছাড়া পেলোপনিস উপদ্বীপের গিথিও বন্দরের কাছে আরেক দমকলকর্মী অচেতন অবস্থায় উদ্ধার হন। পরে তার মৃত্যু হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনি শারীরিক জটিলতায় মারা গেছেন।

রাষ্ট্রীয় টেলিভিশন ইআরটির খবরে বলা হয়েছে, পশ্চিমাঞ্চলীয় শহর রেথিমনোর কাছে পাহাড়ি এলাকায় আগুনের মধ্যে তাদের দমকলের গাড়ি আটকে পড়লে ওই দুই কর্মী প্রাণ হারান।

দমকল বিভাগের উপমুখপাত্র ইয়ানিস আরতোপিওস বলেন, ‘দায়িত্ব পালন করতে গিয়েই দুই দমকলকর্মী প্রাণ হারিয়েছেন।’

স্থানীয় কর্মকর্তা সিফিস ভাভুরাকিস জানান, রেথিমনোর কাছে আগুনের বিস্তার ১৫ কিলোমিটারেরও বেশি এবং তা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আগুন নেভাতে ১৫০ জনের বেশি দমকলকর্মী ও আটটি উড়োজাহাজ মোতায়েন করা হয়েছে।

তবে ঘণ্টায় ৭৪ কিলোমিটার বেগের ঝড়ো হাওয়ার কারণে আকাশপথে আগুন নিয়ন্ত্রণে ব্যাপক বাধার সৃষ্টি হচ্ছে। পরিস্থিতির কারণে অন্তত ছয়টি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে পারোস ও লেসবস দ্বীপ এবং পেলোপনিসের মেসিনিয়া ও লাকোনিয়া এলাকাতেও দাবানল ছড়িয়ে পড়েছে। পারোসে মঙ্গলবার ও বুধবার প্রায় ১০টি গ্রামের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে সেখানে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

লেসবসের প্লোমারি শহরের কাছে একটি ল্যান্ডফিল এলাকায় আগুন নিয়ন্ত্রণে ৫০ জন দমকলকর্মী, ১৩টি দমকলের গাড়ি এবং ছয়টি উড়োজাহাজ কাজ করছে।

প্রতিবছর গ্রীষ্ম মৌসুমে দীর্ঘস্থায়ী খরা, তীব্র তাপপ্রবাহ এবং প্রবল বাতাসের কারণে গ্রিসে দাবানলের ঝুঁকি বেড়ে যায়। এসব কারণে আগুন দ্রুত বিস্তার লাভ করে।

বৃহস্পতিবারের জন্য দেশটির বেসামরিক সুরক্ষা মন্ত্রণালয় ক্রিট, বৃহত্তর এথেন্স, পূর্ব পেলোপনিস এবং এজিয়ান সাগরের বেশিরভাগ দ্বীপে সর্বোচ্চ সতর্কতার কাছাকাছি পর্যায়ের অগ্নিঝুঁকি জারি করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই-যোদ্ধা হয়ে গেছে: মির্জা ফখরুল

গ্রিসে দাবানল নেভাতে গিয়ে ৩ দমকলকর্মীর মৃত্যু

আপডেট সময় ১২:১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬