ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল

আকাশ স্পোর্টস ডেস্ক: 

গত সপ্তাহে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জেলা ও বিভাগীয় কোচ নিয়োগের পরীক্ষা। পরীক্ষায় ১৭০ জন অংশ নিলেও পাশ করেছেন মাত্র ৩৮ জন।

এব্যাপারে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, ক্রিকেট কোচিংয়ের মৌলিক জ্ঞানটুকু যাদের নেই, তাদের এই পেশায় না আসাই ভালো।

তামিম বলেন, আমি কোচদের কিছু পরীক্ষার খাতা দেখেছি। সেখানে একটা প্রশ্ন ছিল, ওয়াইড বলে কী কী আউট হওয়া যায়। সেখানে একটা উত্তর দেখলাম বোল্ড আর এলবিডাব্লিউ। এই ধরনের যারা উত্তর করেছে তাদের কোচিংয়ে না আসাই ভালো। আরেকজন অফ সাইডের পাঁচটি পজিশনের নামের জায়গায় লিখেছেন ‘মিড উইকেট’। কোচিংয়ে মৌলিক জ্ঞানটুকু তো তাদের থাকতে হবে।

বিসিবি সভাপতি বলেন, আমি একটা জিনিস পরিষ্কার করে দিতে চাই। আমি এটা ক্রিকেট বোর্ডেও বলেছি। কোচ নিয়োগের ক্ষেত্রে আমি বা আমার ক্রিকেট বোর্ডের কেউ কোনো ধরণের কোনো অনুরোধ গ্রহণ করবে না। সেই সুপারিশ যেকোনো পর্যায় থেকেই হোক না কেন। কোনো কোচ যদি পাশ না করে, সে যদি ভাইবা ভালো না দেয়, ব্যবহারিক ভালো না দেয় আমি কোনো সুপারিশ গ্রহণ করব না। কারণ এটা দেশের ক্রিকেটের ভবিষ্যতের বিষয়।

তামিম আরও বলেন, আমার মনে হয় কোচ নিয়োগ প্রক্রিয়ায় ব্যবহারিককে বেশি প্রাধান্য দেয়া উচিৎ। অবশ্যই লিখিত পরীক্ষার জন্য মৌলিক জ্ঞান থাকতে হবে, ভাইবাও দিতে হবে, সেটাতে আমিও একমত। নতুন করে কোচ নিয়োগের জন্য যে বিজ্ঞাপন দেয়া হয়েছে সেখানে আমরা সবাইকে আবারো আবেদন করতে বলেছি। এখন লিখিত ও ব্যবহারিক সম্পন্ন করার পর একটা ফলাফল দেয়া হবে। সেখানে যারা পাশ করবে তাদের ভাইবার জন্য ডাকা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল

আপডেট সময় ১১:৩০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬