ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টে হেরে এমনেতেই সমালোচিত পাকিস্তান ক্রিকেট দল। পরাজয়ের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই দুঃসংবাদ পেল সফরকারীরা। দলের দুইজন তারকা ক্রিকেটারকে শাস্তি (ডিমেরিট পয়েন্ট) দিয়েছে আইসিসি।

আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোহাম্মদ আব্বাস ও খুররম শেহজাদকে শাস্তি দেওয়ার তথ্য নিশ্চিত করেছে। দুজনের বিরুদ্ধেই আইসিসির আচরণবিধির লেভেল ওয়ান ভঙ্গের অভিযোগ উঠেছে। খুররমকে তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আব্বাসকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেছে আইসিসি। শৃঙ্খলাভঙ্গের দায়ে দুজনের নামের পাশে জুটেছে একটি করে ডিমেরটি পয়েন্ট।

আইসিসির খেলোয়াড় ও সাপোর্টিং স্টাফদের জন্য সহায়ক কর্মীদের জন্য আইসিসি আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এই ধারা অনুযায়ী, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ব্যাটার আউট হওয়ার পর তাঁকে অপমান করা বা ব্যাটারের কাছ থেকে আক্রমণাত্মক প্রতিক্রিয়া উস্কে দিতে পারে, এমন ভাষা, কাজ বা অঙ্গভঙ্গি করলে’ এই শাস্তি দেওয়া হবে। মাঠের আম্পায়ার অ্যালেক্স হোয়ার্ফ ও রিচার্ড কেটেলবোরো এবং তৃতীয় আম্পায়ার জয়রামন মদনগোপাল এই অভিযোগগুলো আনেন। ম্যাচ রেফারি জেফ ক্রো শাস্তি দিয়েছেন আব্বাস ও শেহজাদকে।

ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের ১৭তম ওভারের দ্বিতীয় বলে শাই হোপ বোল্ড হন। এরপর হোপের কাছে গিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে উদযাপন করেছেন খুররম শেহজাদ। আব্বাস উত্যক্ত করেছেন ওয়েস্ট ইন্ডিজের টেল এন্ডার ব্যাটার জোমেল ওয়ারিকানকে। শেষ ব্যাটার ওয়ারিকানকে বোল্ড করার পর আগ্রাসী উদযাপন করেছেন। আব্বাস-খুররম গত ২৪ মাসে এই প্রথম ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। অপরাধ স্বীকার করে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

আপডেট সময় ১১:১০:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬