ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: মীর হেলাল গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার ভারত-আমেরিকার আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প মেট্রোরেলসহ গণপরিবহনে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জাপান মিরপুর কলেজের দেয়াল ধসে নিহত ২, আহত ৬ বাথরুমজুড়ে ছোপ ছোপ রক্ত, রশি দিয়ে হাত-পা বাঁধা গৃহবধূর লাশ উদ্ধার

ট্রাম্পের স্ত্রীকে বিষ প্রয়োগে হত্যার পরিকল্পনা, নিশানায় ছেলেও

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে হত্যা করার জন্য তার সমর্থকদের প্রতি সরাসরি আহ্বান জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সম্পর্কিত সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। সোমবার প্রকাশিত ফারসি ভাষার এই ভিডিওটিতে ফার্স্ট লেডি মেলানিয়াকে বিষ প্রয়োগ করে হত্যার জন্য তার ব্যক্তিগত স্টাইলিস্টদের ঘুষ দেওয়া এবং নির্দিষ্ট বিপণিবিতানে হামলা চালানোর উসকানি দেওয়া হয়েছে।

একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ বছর বয়সী ছেলে ব্যারন ট্রাম্পকেও সরাসরি মারাত্মক পরিণতি ভোগ করার হুমকি দিয়েছে সংবাদমাধ্যমটি।

সংবাদ সংস্থা ‘টাইমস অব ইসরায়েল’-এর এক প্রতিবেদনে বলা হয়, প্রকাশ্যে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে তৈরি ওই ভিডিও ক্লিপটিতে ম্যানহাটনের মিডটাউনের বেশ কয়েকটি ডিপার্টমেন্টাল স্টোরের নাম উল্লেখ করা হয়েছে, যেখানে ফার্স্ট লেডি কেনাকাটা করতে যান। মেলানিয়া ট্রাম্পের সম্ভাব্য সফরের আগে সেখানে রাস্তার ময়লার ক্যান সরিয়ে ফেলাসহ নিরাপত্তার স্বার্থে যেসব আগাম পদক্ষেপ নেওয়া হয়, তার তথ্যও ভিডিওতে তুলে ধরা হয়েছে। এসব তথ্য দিয়ে হামলা সহজ করার ইঙ্গিত দিয়ে তথাকথিত ‘স্বাধীনতা সংগ্রামীদের’ প্রতি ফার্স্ট লেডি মেলানিয়াকে হত্যা করার জন্য স্নায়ু ধ্বংসকারী রাসায়নিক উপাদান বা নার্ভ এজেন্ট ব্যবহারের আহ্বান জানানো হয়।

বিতর্কিত ওই ক্লিপটিতে মেলানিয়া ট্রাম্পের তিনজন ব্যক্তিগত স্টাইলিস্টের নাম উল্লেখ করে বলা হয়, তাদের মোটা অঙ্কের ঘুষ দিয়ে ফার্স্ট লেডির পোশাকে বিষ প্রয়োগের ব্যবস্থা করা যেতে পারে। ভিডিওটির একদম শেষ পর্যায়ে এসে কথক অত্যন্ত আক্রোশ ছড়িয়ে হুমকি দিয়ে বলেন, ‘এটি কেবল শুরু; ব্যারন ট্রাম্প, আমাদের জন্য অপেক্ষা করো!’ এই হুমকিটি সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ বছর বয়সী ছেলে ব্যারন ট্রাম্পকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে, যিনি বর্তমানে ওয়াশিংটনের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন।

উল্লেখ্য যে, তাসনিম নিউজের গণমাধ্যম লাইসেন্সটি আইআরজিসির এক সাবেক কমান্ডারের প্রতিষ্ঠিত একটি সংস্থার নামে নিবন্ধিত এবং সংবাদমাধ্যমটিকে বিশ্বজুড়ে বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মুখপাত্র হিসেবে বিবেচনা করা হয়। শিয়া ধর্মভিত্তিক এই বাহিনীর সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের সরকার সংবাদমাধ্যমটির ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে। এর আগেও ইরান একাধিকবার সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়েছে। চলতি মাসের শুরুতেই ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গোয়েন্দা তথ্য শেয়ার করেছিল, যেখানে মার্কিন প্রেসিডেন্টকে হত্যা করার ইরানি পরিকল্পনার তথ্য উঠে আসে।

কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নিজেও সাংবাদিকদের কাছে ইরানের এই মারমুখী অবস্থানের কথা স্বীকার করেছিলেন। তিনি ক্ষোভের সঙ্গে বলেছিলেন, ইরানিরা যুক্তরাষ্ট্রের নেতা অর্থাৎ আমাকে শেষ করে দিতে চায়। আমি তাদের প্রতিটি তালিকায় এক নম্বরে আছি। এ পর্যন্ত হয়তো কিছুটা ভাগ্যের জোর ছিল, তবে এই ভাগ্য চিরদিন না-ও থাকতে পারে।

ইতিপূর্বে ২০২৪ সালে মার্কিন বিচার বিভাগ এক তদন্তে প্রকাশ করেছিল যে, ওই বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পকে হত্যার একটি গভীর ষড়যন্ত্র ও ছক কষেছিল আইআরজিসি। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক সামরিক উত্তেজনার সাময়িক বিরতির মধ্যেই নতুন এই ভিডিওটি প্রকাশ পেল, যদিও কূটনৈতিক মাধ্যমে আলোচনা ও মধ্যস্থতা সফল হওয়ার খবর আসছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: মীর হেলাল

ট্রাম্পের স্ত্রীকে বিষ প্রয়োগে হত্যার পরিকল্পনা, নিশানায় ছেলেও

আপডেট সময় ০৪:৩০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬