ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে উত্তর কোরিয়া আরও ৩০ হাজার সেনা পাঠাতে চায় বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে মস্কোকে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লঞ্চার দেওয়ার প্রস্তুতিও পিয়ংইয়ং নিচ্ছে বলে জানিয়েছেন তিনি। খবর রয়টার্সের।

শনিবার (২৫ জুলাই) দেওয়া এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, রাশিয়া উত্তর কোরিয়া থেকে আরও ৩০ হাজার সেনা নেওয়ার পরিকল্পনা করছে। এসব সেনাকে গ্রহণের জন্য রাশিয়ার ভোরোনেঝ অঞ্চলে জুন থেকেই প্রস্তুতি চলছে বলে দাবি করেন তিনি।

জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর পিয়ংইয়ং রাশিয়াকে সেনা সহায়তা দেওয়া শুরু করে। ইউক্রেনীয় বাহিনীর কুর্স্ক অভিযান মোকাবিলায় উত্তর কোরিয়া প্রায় ১৪ হাজার সেনা পাঠিয়েছিল বলে তিনি জানান। এবার সেই সংখ্যার সঙ্গে আরও ৩০ হাজার সেনা যুক্ত করার পরিকল্পনা করছে মস্কো।

জেলেনস্কি আরও দাবি করেন, সেনা পাঠানোর পাশাপাশি উত্তর কোরিয়া রাশিয়াকে অতিরিক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লঞ্চার সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। তাঁর মতে, রাশিয়া-উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতা শুধু ইউক্রেনের জন্য নয়, এশিয়ার অন্যান্য দেশের জন্যও বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতার মাধ্যমে উত্তর কোরিয়া বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করছে এবং নিজেদের অস্ত্র ও সামরিক সক্ষমতা উন্নত করার সুযোগ পাচ্ছে। এর ফলে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের আওতায় থাকা এশিয়ার দেশগুলোর জন্য ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেন তিনি।

জেলেনস্কি বলেন, এই সম্মিলিত হুমকি মোকাবিলায় ইউক্রেনও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

আপডেট সময় ০২:৩০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬