ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

ইউক্রেনের উত্তরাঞ্চল সুমি শহরে রাশিয়ার ড্রোন হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার শহরের সামরিক প্রশাসনের প্রধান এ তথ্য জানিয়েছেন।

শহরের সামরিক প্রশাসনের প্রধান সের্গেই ক্রিভোশেইনকো বলেন, ‘একটি ডাকঘরে ড্রোন হামলায় দুইজন নিহত হয়েছেন। নিহত একজন ৪৯ বছর বয়সী পুরুষ। অপর ব্যক্তির পরিচয় শনাক্তের কাজ চলছে।’ খবর এএফপির।

ইউক্রেনের দক্ষিণাঞ্চল জাপোরিঝঝিয়ার সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ জানান ‘শত্রুপক্ষের হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন।’

কিয়েভ অঞ্চলে সামরিক সরঞ্জাম প্রদর্শনীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার এক দিন পর এসব হামলা হলো। ওই হামলায় অন্তত ১০ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছিলেন।

এদিকে রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, বেলগোরোদ শহরে ‘শত্রুপক্ষ বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে।

তিনি বলেন, ওই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। হামলায় রাস্তায় ক্ষয়ক্ষতি ও আগুনের ঘটনা ঘটেছে, যা দমকলকর্মীরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২

আপডেট সময় ০১:৪০:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬