ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

৪২ কর্মদিবসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ

আকাশ জাতীয় ডেস্ক:

ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের ২০২৪ সালের দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফল মাত্র ৪২ কর্মদিবসে (ছুটিসহ ৫৩ দিনে) প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ইতিহাসে এটিই সবচেয়ে কম সময়ে ফল প্রকাশের নজির।

বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ জানায়, গত ২০ এপ্রিল ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়ে ১৮ মে শেষ হয়। এরপর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১১ দিনের সরকারি ছুটি থাকলেও খাতা মূল্যায়ন, নম্বর সংযোজন, তথ্য যাচাইসহ সব প্রশাসনিক কার্যক্রম নির্ধারিত সময়ে শেষ করে গত ১১ জুলাই ফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এবার দেশের ১ হাজার ৯১৫টি কলেজের ১ লাখ ৯৭ হাজার ৬১৫ জন শিক্ষার্থী ৬৪৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। প্রকাশিত ফলে গড় পাসের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ।

বিষয়টি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে আধুনিক, গতিশীল ও শিক্ষার্থীবান্ধব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের যে অঙ্গীকার নেওয়া হয়েছে, দ্রুত সময়ে ফল প্রকাশ তারই প্রতিফলন। স্বচ্ছতা বজায় রেখে ৪২ কর্মদিবসে নির্ভুলভাবে ফল প্রকাশ প্রশাসনিক সক্ষমতা ও সমন্বিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত থাকবে।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম বলেন, পরীক্ষা-পরবর্তী প্রতিটি ধাপ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন করা হয়েছে। ঈদের দীর্ঘ ছুটি থাকা সত্ত্বেও খাতা মূল্যায়ন, নম্বর সংযোজন, তথ্য যাচাই ও ফল প্রস্তুতের কাজ সমন্বিতভাবে পরিচালিত হওয়ায় স্বল্প সময়ে ফল প্রকাশ সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও কম সময়ে ফল প্রকাশের লক্ষ্যে কাজ চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

৪২ কর্মদিবসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ

আপডেট সময় ০৪:৪০:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬