ঢাকা ১১:৫২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নতুন কুঁড়ি স্পোর্টস নিয়ে মাউশির নির্দেশনা

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশের ক্রীড়া উন্নয়নে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেশের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ কর্মসূচি।

আগামী সেপ্টেম্বর মাস থেকে উপজেলা পর্যায়ে এ কর্মসূচির আওতায় ১০টি ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে।

সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক আদেশে অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতা ও প্রচারণার নির্দেশ দেওয়া হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের গত ২৯ জুনের এক নির্দেশনার পরিপ্রেক্ষিতে মাউশি অধিদপ্তর এ পদক্ষেপ নিয়েছে।

আদেশে বলা হয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অনলাইন কিংবা অনস্পট রেজিস্ট্রেশন কার্যক্রম গত ১ জুলাই থেকে শুরু হয়েছে, যা আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলমান থাকবে। এই কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের বেশকিছু পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

কয়েকটি নির্দেশনা দিয়ে আদেশে বলা হয়, প্রতিষ্ঠানের ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের অনলাইন বা অনস্পট রেজিস্ট্রেশনে অংশ নিতে উদ্বুদ্ধ করতে হবে। প্রতি শ্রেণিতে পাঠদানের সময়ে নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের এ বিষয়ে অবহিত করতে হবে এবং বিদ্যালয়ের নোটিশ বোর্ডেও নির্দেশনাটি ঝুলিয়ে দিতে হবে।

এতে আরও বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের দর্শনীয় স্থানে অনুমোদিত ‘ড্রপ ডাউন ব্যানার’ প্রদর্শন করতে হবে। প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই স্পোর্টস কর্মসূচির প্রচারণা চালাতে বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নতুন কুঁড়ি স্পোর্টস নিয়ে মাউশির নির্দেশনা

আপডেট সময় ০৫:১০:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬