ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউল আহসানের সম্পদের তালিকা করছে দুদক মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড পানি বাড়ছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট আবার গ্রেপ্তার রিজেন্টের চেয়ারম্যান সাহেদ ‘হরমুজকে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান’:মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর সাত সকালে পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ, শ্রম খাতের উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে রংপুরে যুবদলের সভা ও দোয়া মাহফিল

আকাশ জাতীয় ডেস্ক: 

চব্বিশের গণঅভ্যুত্থানে ১৯ জুলাই রংপুরে শহীদ তিনজনের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রংপুর মহানগর যুবদলের উদ্যোগে রবিবার বিকেলে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন।

মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুল আলম নাজু এবং মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন। মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়াহিদ মুরাদ, ইমরান আহমেদসহ অন্যান্য নেতারা।

স্মরণসভায় জুলাই আন্দোলনে শহীদ নগরীর জুম্মাপাড়ার ফল বিক্রেতা মেরাজুল ইসলামের স্ত্রী নাজমিন ইসলাম, পূর্ব শালবন এলাকার সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেনের মা ময়না বেগম এবং গণেশপুর এলাকার স্বর্ণশ্রমিক মোসলেম উদ্দিন মিলনের স্ত্রী দিলরুবা বেগম তাদের পরিবারের পাশে রাষ্ট্রকে দাঁড়ানোর পাশাপাশি হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান।

সভা শেষে শহীদ মেরাজুল ইসলাম, সাজ্জাদ হোসেন ও মোসলেম উদ্দিন মিলনের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে রংপুরে যুবদলের সভা ও দোয়া মাহফিল

আপডেট সময় ০৯:১০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬