ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জুলাই আমাদের ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়: ববি উপাচার্য

আকাশ জাতীয় ডেস্ক: 

বাংলাদেশ তার নিজস্ব গতিতে চলবে, অন্য কারও ইচ্ছায় নয় বলে মন্তব্য করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। তিনি বলেন, জুলাই আমাদের ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয় এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য এই ঐক্য ধরে রাখা জরুরি।

রবিবার ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনীমুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, গত ১৭ বছরে দেশের বিভিন্ন খাত, বিশেষ করে শিক্ষা ও আর্থিক খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষাব্যবস্থাকে দুর্বল করে জাতিকে মেধাশূন্য করার চেষ্টা করা হয়েছিল। বর্তমান বাস্তবতায় সবাইকে সম্মিলিতভাবে ঘুরে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ঐক্যবদ্ধ থাকলেই দেশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করা সম্ভব।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, কোনো ধরনের বৈষম্য করা হবে না। নিয়মের মধ্যে থেকে যার যা প্রাপ্য, তা নিশ্চিত করা হবে। তবে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না।

এর আগে সকাল ১০টায় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়। উপাচার্যের নেতৃত্বে র‌্যালিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আলমগীর মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক মো. হারুন-অর-রশিদ, শেরে বাংলা হলের প্রভোস্ট ড. আবদুল আলিম বছির, প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী প্রতিনিধিরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জুলাই আমাদের ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়: ববি উপাচার্য

আপডেট সময় ০৬:৩০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬