ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

দেবের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন শুভশ্রী

অাকাশ বিনোদন ডেস্ক:

কলকাতার জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তী ও নায়িকা শুভশ্রী গাঙ্গুলীর ব্রেকআপের খবর সবারই জানা। সিনেমা জগতে একসঙ্গে কাজ করতে গিয়ে হঠাৎই প্রেমের বন্ধনে আবদ্ধ হন রাজ-শুভশ্রী। তবে সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। গত মাসেই তাদের ব্রেকআপ হয়েছে।

রাজ চক্রবর্তী একসময় প্রেম করতেন আরেক নায়িকা মিমি চক্রবর্তীর সঙ্গে। মিমিকে বাদ দিয়ে পরে বেছে নেন শুভশ্রীকে। ব্রেকআপের পর রাজের আর কোনো ছবিতে দেখা যায়নি মিমিকে। তাহলে শুভশ্রী কি ভবিষ্যতে রাজের সিনেমায় অভিনয় করবেন? এমন প্রশ্নে নায়িকার জবাব, হ্যাঁ!

শুভশ্রী বলেন, এখনও আমি রাজ চক্রবর্তীর ছবির ফ্যান। নায়িকার চরিত্র পেলে কেন করবো না। হোয়াই নট। ভারতের একটি ট্যাবলয়েডকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন নায়িকা। দেব ও জিতের ছবি একসঙ্গে মুক্তির প্রসঙ্গে তিনি বলেন, টলিউডে দেব ও জিতের ছবি একসঙ্গে মুক্তি দেয়ার কোনো যুক্তি নেই।

রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেমের আগে দেবের সঙ্গে সম্পর্ক ছিল শুভশ্রীর। দেবের সঙ্গে সম্পর্ক নিয়ে শুভশ্রী বলেন, দেব আর আমি পাশাপাশি দাঁড়ালে আজও দর্শক আপনা থেকেই বলবে, ওয়াও!

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেবের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন শুভশ্রী

আপডেট সময় ১২:০৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭