ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩

আকাশ জাতীয় ডেস্ক: 

মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন দেওয়ার ঘটনার মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের ভাটারাবাদ গ্রামের বাসিন্দা ও দিগরাজ বাজারের টাইলস ব্যবসায়ী মো. ওহিদুজ্জামানের কাছে বেশ কিছুদিন ধরে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন একই এলাকার মো. কামরুল, সোহাগ, নাজির শেখ ও জুয়েল। চাঁদা না দিলে তাকে গাড়ি নিয়ে পথে ঘাটে চলতে দেওয়া হবে না বলেও হুমকি দিয়ে আসছিল তারা।

ব্যবসায়ী ওহিদুজ্জামান চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তারা ক্ষিপ্ত হয়ে গত ২০ জুন দিবাগত রাত পৌনে ৪টার দিকে ওহিদুজ্জামানে বাড়ির গ্যারেজে থাকা প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয়। এতে গাড়ির ডান পাশের পিছনের অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। সেই প্রেক্ষিতে শনিবার (৪ জুলাই) রাতে থানায় কামরুল, সোহাগ, নাজির ও জুয়েলের বিরুদ্ধে মামলা করেন ওহিদুজ্জামান। মামলার প্রেক্ষিতে ওই রাতেই তাদের গ্রেফতার করে পুলিশ। পরে তাদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, গাড়িতে আগুন দেওয়ার ঘটনার মামলায় অভিযুক্তদের গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩

আপডেট সময় ১০:৩০:৫১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬