ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর পরিকল্পনা সরকারের জুলাই নিয়ে শাওনের কটূক্তি শেখ হাসিনার অপরাধের শামিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী ভুতুড়ে বিদ্যুৎ বিল গ্রহণযোগ্য নয়: এরশাদ উল্লাহ এমপি নানাবাড়ি বেড়াতে গিয়ে শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার বিয়ের দাবিতে ১২ দিন ধরে তরুণীর অবস্থান, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি যে কোনো অপপ্রচার কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভুতুড়ে বিদ্যুৎ বিল গ্রহণযোগ্য নয়: এরশাদ উল্লাহ এমপি

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রাম-৮ আসনের এমপি ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, ভুতুড়ে বিদ্যুৎ বিল কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এরকম বিল যেন জনগণকে দিতে না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এ সরকারকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এ সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে স্বস্তি দেওয়া এবং আর্থসামাজিক উন্নয়ন করা। কোনো জিনিসপত্রের দাম বাড়েনি বরং নিত্যপণ্যের দাম কমানো হয়েছে। এবারের বাজেটে ৬১টি পণ্যের কর রহিত করা হয়েছে।

বৃহস্পতিবার বোয়ালখালী উপজেলা প্রশাসন আয়োজিত ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এদিন উপজেলা প্রশাসনের উদ্যোগে জলাতঙ্ক রোধে অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন, ক্রীড়া সামগ্রী, স্যানিটারি ন্যাপকিন, ঢেউটিন, সেলাই মেশিন বিতরণ, পৌরসভার জি আর (চাল) বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এছাড়া মৎস্যচাষ প্রদর্শনী খামারের উপকরণ বিতরণ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আমন বীজ-সার, সবজি বীজ, ফলদ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি এরশাদ উল্লাহ।

উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, কৃষি কর্মকর্তা শাহনুর ইসলাম, মৎস্য কর্মকর্তা নাঈম হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য শওকত আলম, বিএনপি নেতা ইছহাক চৌধুরী, নুরুন্নবী চৌধুরী, হামিদুল হক মন্নান, শহীদুল্লাহ্ চৌধুরী ও মেহেদী হাসান সুজন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর পরিকল্পনা সরকারের

ভুতুড়ে বিদ্যুৎ বিল গ্রহণযোগ্য নয়: এরশাদ উল্লাহ এমপি

আপডেট সময় ০৫:৫০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬