ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাঁদা দিতে রাজি না হওয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের পটিয়ায় চাঁদা দিতে রাজি না হওয়ায় মো. মামুন সিকদার নামে বিএনপি নেতাকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। সোমবার উপজেলার ছনহরা ইউনিয়নের কিরিঞ্জা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মামুন সিকদার (৫০) ছনহরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বলে জানা গেছে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মামুন সিকদার আনোয়ারা খাল থেকে নৌকার (বোট) মাধ্যমে বালু এনে উপজেলার ছনহরা এলাকায় ব্যবসা করে আসছিলেন। সোমবার দুপুরে বালুভর্তি একটি বোট নিয়ে আসার সময় আশিয়া ইউনিয়ন এলাকার চিহ্নিত সন্ত্রাসী মো. সোহেল তার কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। মামুন সিকদার দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোহেল ও তার সাঙ্গোপাঙ্গরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। মামুন সিকদারের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের ডাক্তার তাকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, বিএনপি নেতাকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চাঁদা দিতে রাজি না হওয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

আপডেট সময় ০৬:১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬