ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হেনরির ফাইফার-নিকোলসের সেঞ্চুরি, বড় লিডের পথে নিউজিল্যান্ড

আকাশ স্পোর্টস ডেস্ক :

দ্যা ওভাল টেস্টে বড় লিডের পথে ছুটছে নিউজিল্যান্ড। অন্যদিকে ইংল্যান্ড আছে বেশ চাপে। ম্যাট হেনরির ফাইফার এবং হেনরি নিকোলসের সেঞ্চুরির সুবাদে কিউইদের হাতে ম্যাচের নাটাই। তৃতীয় দিন শেষে ইংলিশদের চেয়ে ৩৫২ রানে এগিয়ে আছে নিউজিল্যান্ড।

প্রথম ইনিংসে ৬ উইকেটে ২২২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। সকালেই ফিরেছেন ইংলিশদের বড় আশা জর্ডান কক্স। ৫৫ বলে ২৭ রান করা কক্স সাজঘরে ফিরেছেন দলের ২৩৫ রানের মাথাতে। একটু পরেই ফিরেছেন আগের দিন টিকে থাকা আরেক ব্যাটার জফরা আর্চার। শেষ দিকে লড়াই চালিয়েছেন ম্যাথু ফিশার। এক প্রান্ত ধরে খেলে গেছেন তিনি। আরেক প্রান্তে ব্যাটাররা সেভাবে লড়াই করতে পারেননি।

১২ বলে ১ রান করেন জশ টাং। সনি বেকার খেলেছেন ৩৬ বলে ৪ রানের ইনিংস। ৭৭ বলে ৫০ রান করে ঝলমলে এক ফিফটি হাঁকিয়ে টিকে ছিলেন ম্যাথু ফিশার। ৮৪ ওভারে ২৯১ রান করে প্রথম ইনিংসে থামে ইংল্যান্ড। পাক্কা ১০০ রানের লিড নেয় নিউজিল্যান্ড।

কিউইদের হয়ে ৫ উইকেট শিকার করেছেন ম্যাট হেনরি। ২ উইকেট তোলেন উইল ও’রুর্ক। এছাড়া ১টি করে উইকেট নেন কাইল জেমিসন এবং নাথান স্মিথ।

জবাব দিতে নেমে শুরুতে ধাক্কায় খায় নিউজিল্যান্ড। দুই ওপেনার টম ল্যাথাম এবং ডেভন কনওয়ে সাজঘরে ফিরেছেন দলের ২৮ রানের মধ্যে। ৫ বলে ৪ রান করেছেন ল্যাথাম। অন্যদিকে কনওয়ে খেলেছেন ২৬ বলে ১১ রানের ইনিংস। দুই ওপেনারের বিদায়ের পর ক্রিজে জুটি বাঁধেন রাচিন রবীন্দ্র এবং হেনরি নিকোলস। শক্ত হাতে দলের হাল ধরেন দুজন। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান বের করেছেন। কিছুটা স্বস্তি ফেরে কিউই শিবিরে।

সময়ের সাথে সাথে ক্রিজে জমে যান রাচিন এবং নিকোলস। রানের গতিও বাড়িয়েছেন দুজন। ইংলিশ বোলারদের শাসন করে রান বের করেছেন। লিড বাড়িয়েছে নিউজিল্যান্ড। ফিফটি ছুঁয়েছেন দুজনই।

ফিফটির পর সেঞ্চুরির দিকে ছুটেছেন দুজন। যদিও মাঝপথেই আটকা রাচিন। ৯৯ বলে ৭৬ রানের ঝলমলে এক ইনিংস খেলে দলের ১৮৯ রানের মাথাতে থেমেছেন রাচিন রবীন্দ্র। নিকোলস ছুটেছেন। ঠিকই তুলে ফেলেন সেঞ্চুরিটা।

শেষ বিকেলে নিকোলসের সাথে যোগ দিয়েছেন ড্যারিল মিচেল। দুজনের সাবলীল ব্যাটিংয়ে এগিয়েছে নিউজিল্যান্ডের ইনিংস। লিড বেড়েছে। শেষ বিকেলে আর কোনো রকম বিপদ হতে দেননি মিচেল এবং নিকোলস। হেসেখেলে রান তুলে শেষ করেছেন দিনের খেলা।

কিছুটা আগ্রাসনের বারুদও ছড়িয়ে দিয়েছেন কিউই ব্যাটাররা। বাজবলে অভ্যস্ত ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৪.৫০ রানরেটে রান তুলেছে নিউজিল্যান্ড। ৫৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৫২ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে কিউইরা। লিড হয়েছে ৩৫২ রান। ১৬৪ বলে ১১৯ রান করে ক্রিজে টিকে আছেন হেনরি নিকোলস। অন্যদিকে ৪৩ বলে ৩২ রান করে অপরাজিত আছেন ড্যারিল মিচেল।

ইংল্যান্ডের হয়ে ১টি করে উইকেট তুলেছেন জফরা আর্চার, জশ টাং এবং জ্যাকব বেথেল। ইংল্যান্ড-নিউজিল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ এটি। প্রথম ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ইংলিশরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হেনরির ফাইফার-নিকোলসের সেঞ্চুরি, বড় লিডের পথে নিউজিল্যান্ড

আপডেট সময় ০১:২৫:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬