ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোনো চাপেই পারমাণু নীতি পরিবর্তন করবে না উত্তর কোরিয়া, জি–৭-এর আহ্বান প্রত্যাখ্যান

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

শিল্পোন্নত সাত দেশের জোট জি–৭-এর পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। একই সঙ্গে এ আহ্বানের তীব্র সমালোচনা করে দেশটির নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেছেন, এটি উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব ও সাংবিধানিক ব্যবস্থার ওপর হস্তক্ষেপের শামিল।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান চূড়ান্ত এবং অপরিবর্তনীয়। কোনো পরিস্থিতিতেই সেই অবস্থানের পরিবর্তন ঘটবে না।

তিনি দাবি করেন, দেশের পারমাণবিক অস্ত্রভাণ্ডার উত্তর কোরিয়ার মৌলিক জাতীয় স্বার্থের অবিচ্ছেদ্য অংশ। বৈরী শক্তির হুমকির বিরুদ্ধে এটি কার্যকর প্রতিরোধক হিসেবে কাজ করছে। এই অবস্থান দুর্বল করার যেকোনো প্রচেষ্টা গুরুতর পরিণতি ডেকে আনতে পারে বলেও সতর্ক করেন তিনি।

ফ্রান্সের এভিয়ান শহরে অনুষ্ঠিত এবারের জি–৭ শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলোর নেতারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী উত্তর কোরিয়ার সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

সম্মেলনে পিয়ংইয়ংয়ের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি উত্তর কোরিয়ার সাইবার অপরাধ ও ক্রিপ্টো মুদ্রা চুরির বিরুদ্ধে সহযোগিতা জোরদারের অঙ্গীকারও ব্যক্ত করেন জি–৭ নেতারা।

তবে এসব আহ্বানকে পুরোনো ও বাস্তবতাবিবর্জিত বলে উড়িয়ে দিয়েছেন কিম ইয়ো জং। তার ভাষ্য, আন্তর্জাতিক চাপ বা বাহ্যিক কোনো উদ্যোগ উত্তর কোরিয়ার পারমাণবিক নীতিতে কোনো পরিবর্তন আনতে সক্ষম হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কোনো চাপেই পারমাণু নীতি পরিবর্তন করবে না উত্তর কোরিয়া, জি–৭-এর আহ্বান প্রত্যাখ্যান

আপডেট সময় ০৪:৪০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬