ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

যুক্তরাষ্ট্রে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিলেন জেলেনস্কি

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রে বৈঠক করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার (১৫ জুন) তিনি ইঙ্গিত দিয়েছেন, মধ্যস্থতাকারীর অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের একটি বৈঠকে পুতিনের পক্ষে প্রস্তাবটি প্রত্যাখ্যান করা ‘অনেক বেশি কঠিন’ হবে।

জেলেনস্কি বলেন, তিনি বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন এবং এখন এর ফল কী হয়, তা দেখার অপেক্ষায় আছেন।

চার বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টার অংশ হিসেবে জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের একাধিক প্রস্তাব পুতিন বারবার প্রত্যাখ্যান করেছেন।

ইউক্রেনের নেতা এর আগে বলেছিলেন, সোমবার ফ্রান্সে শুরু হওয়া জি-৭ শীর্ষ সম্মেলনে তার সঙ্গে বৈঠক করার আমন্ত্রণ পুতিন উপেক্ষা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা একটি ভিডিও বার্তায় জেলেনস্কি জানান, ‘রবিবার ট্রাম্পের সঙ্গে আলোচনায় তিনি প্রস্তাব দেন যে যুক্তরাষ্ট্রে এমন একটি বৈঠক আয়োজন করা যেতে পারে, যেখানে পুতিনের পক্ষে তা প্রত্যাখ্যান করা অনেক কঠিন হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা দেখব এর ফল কী হয়। রাশিয়া যদি এই সুযোগও প্রত্যাখ্যান করে, তবে অতিরিক্ত চাপ প্রয়োগ করতে হবে।’

জেলেনস্কি এর আগে বলেছিলেন, তিনি জি-৭ সম্মেলনের সময় পুতিনের সঙ্গে বৈঠক করার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু মস্কো ‘আবারও প্রমাণ করেছে যে তারা এ বিষয়ে কথা বলতে রাজি নয়।’

ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের একটি সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিসহ কয়েকজন সাংবাদিককে জানিয়েছেন, এই প্রস্তাবটি কিছুদিন আগেই বিভিন্ন মাধ্যমে মধ্যস্থতাকারী, কূটনীতিক ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছিল।

সূত্রটি আরও জানায়, ‘এ বিষয়ে কোনো স্পষ্ট উত্তর দেওয়া হয়নি।’

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাত হিসেবে বিবেচিত হচ্ছে।

চলতি মাসের শুরুতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি মুখোমুখি আলোচনার আহ্বান জানিয়ে একটি খোলা চিঠি প্রকাশ করার পর, পুতিন বলেন-একটি শান্তি চুক্তি প্রস্তুত না হওয়া পর্যন্ত, তার (জেলেনস্কি) সঙ্গে দেখা করার কোনো মানে নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিলেন জেলেনস্কি

আপডেট সময় ০১:৪০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬